ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা Logo যুক্তরাষ্ট্রের বাজারে চার মাসে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ Logo এক দিনেই সারাদেশে ৫২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিল্যাক্সজিন চেয়ার নিয়ে ম্যাজেস্টো ফার্নিচার Logo প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে ডিসেম্বরে বসবে আন্তর্জাতিক সম্মেলন Logo রাজউকে ভূমিদস্যুতার মামলায় দন্ডিত হাসেমপুত্র রাসেল কারাগারে  Logo সৌর প্রযুক্তির প্রসারে সোলার এক্সপো শুরু হচ্ছে ৩ নভেম্বর Logo আইসিসিবিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বারভিডা আয়োজিত কার এক্সপো Logo জমে উঠেছে রাজধানীর বসুন্ধরায় দেশীয় ব্র্যান্ডের ফার্নিচার মেলা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিজিয়নাল ব্র্যান্ড, আয়োতো ফার্নিচার

আইসিসিবিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বারভিডা আয়োজিত কার এক্সপো

  • TV Today HD Desk:
  • আপডেট : ১১:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১৯ Time View

আইসিসিবিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বারভিডা আয়োজিত কার এক্সপো

টিভি টুডে ডেস্ক:

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) কার এক্সপো আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।

বৃহস্পতিবার (৫-৭ নভেম্বর) বসবে তিন দিনের এই গাড়ি প্রদর্শনীর এক্সপো।

সংবাদ সম্মেলন করে বারভিডা জানিয়েছে, অটোমোবাইল খাত শুধু গাড়ি আমদানি ও বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। এই খাতের সঙ্গে জড়িয়ে রয়েছে বিপুল কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, বিনিয়োগ, প্রযুক্তির বিকাশ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক। আর সে কারণেই তারা এই কার এক্সপো আয়োজন করতে যাচ্ছে।

এক্সপো আয়োজন সংস্থা বারভিডা চায় বাংলাদেশের জাপানি রিকন্ডিশন্ড গাড়ির বাজারকে আরও জনপ্রিয় ও গতিশীল করতে। ক্রেতা ও গাড়ি ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করাই তাদের অন্যতম উদ্দেশ্য।

বারভিডা জানিয়েছে, একই স্থানে বিভিন্ন মডেল ও দামের গাড়ি দেখার সুযোগ তৈরি করতেই তাদের এই আয়োজন। জাপানি গাড়ির গুণগত মান, নির্ভরযোগ্যতা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কেও জনসচেতনতা বৃদ্ধি করতে চায় তারা। বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের ঐতিহাসিক অবদান তুলে ধরা হবে এই আসরে । সেই সঙ্গে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও রাজস্ব আয়ে রিকন্ডিশন্ড গাড়ি খাতের অবদানও।

‘বারভিডা কার এক্সপো ২০২৬’ গাড়িপ্রেমী, সম্ভাব্য গাড়ি ক্রেতা, ব্যবসায়ী, পেশাজীবী, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানিয়েছে সংগঠনটি।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

আইসিসিবিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বারভিডা আয়োজিত কার এক্সপো

আপডেট : ১১:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬