ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা Logo যুক্তরাষ্ট্রের বাজারে চার মাসে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ Logo এক দিনেই সারাদেশে ৫২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিল্যাক্সজিন চেয়ার নিয়ে ম্যাজেস্টো ফার্নিচার Logo প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে ডিসেম্বরে বসবে আন্তর্জাতিক সম্মেলন Logo রাজউকে ভূমিদস্যুতার মামলায় দন্ডিত হাসেমপুত্র রাসেল কারাগারে  Logo সৌর প্রযুক্তির প্রসারে সোলার এক্সপো শুরু হচ্ছে ৩ নভেম্বর Logo আইসিসিবিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বারভিডা আয়োজিত কার এক্সপো Logo জমে উঠেছে রাজধানীর বসুন্ধরায় দেশীয় ব্র্যান্ডের ফার্নিচার মেলা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিজিয়নাল ব্র্যান্ড, আয়োতো ফার্নিচার

ঢাকাসহ তিন জেলার যেসব রুটে চলবে মহিলা বাস সার্ভিস

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৫:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৯৭ Time View

ঢাকাসহ তিন জেলার যেসব রুটে চলবে মহিলা বাস সার্ভিস

নারীদের জন্য স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকার বাইরে দুই জেলাসহ রাজধানীর বিভিন্ন রুটে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষমতা গ্রহণের ১৮০ দিনের মাথায় ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। পর্যায়ক্রমে এ সার্ভিসের পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তাদের।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক, রেল ও নৌপথমন্ত্রী শেখ রবিউল আলম। বিআরটিসি সূত্র জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা সংযুক্ত করে এসব বাসের রুট নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ রবিউল আলম বলেন, যোগাযোগ ব্যবস্থায় নারীদের কথা বিবেচনায় নিয়ে এই সেবার পরিধি ভবিষ্যতে আরও বাড়ানো হবে। পর্যায়ক্রমে নতুন রুটে বাস চালুর পাশাপাশি বাসের সংখ্যাও বাড়ানো হবে।

শেখ রবিউল আলম বলেন, নারীদের জন্য চালু করা এই বিশেষ উদ্যোগ যেন কয়েক মাস পর হারিয়ে না যায়, তা নিশ্চিত করা জরুরি। অতিতে বিভিন্ন সেবা উদ্বোধনের কয়েক মাস পর আর খুঁজে পাওয়া যায়নি উল্লেখ্য করে তিনি বলেন, এই সরকার এমনটি হতে দেবে না।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন সূত্রে জানা যায়, নারী হেলপার-নারী ড্রাইভার দ্বারা পরিচালিত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকারের অংশ। এর অংশ হিসেবে মোট ১৪টি বিশেষ বাস দিয়ে এই সেবা শুরু হয়েছে। ঢাকার ১০টি রুটে ১০টি বাস, চট্রগ্রামে দুটি রুটে ২টি এবং বগুড়ায় দুটি রুটে ২টি বাস চলবে। ঢাকার ১০টি বাসের মধ্যে ৯টি দ্বিতল একটি ১তলা।

বিআরটিসি সূত্র আরও জানিয়েছে, মোট ১০টি ডিপোতে বিআরটিসির গোলাপি রঙের এই মহিলা বাস থাকবে। যে ১০টি ডিপো থেকে এ বাসগুলো ছেড়ে যাবে সেগুলো হচ্ছে- মতিঝিল বাস ডিপো, যাত্রাবাড়ী বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপো, মিরপুর বাস ডিপো, নারায়ণগঞ্জ বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, জোয়ারসাহারা বাস ডিপো, গাজীপুর বাস ডিপো, বগুড়া বাস ডিপো এবং চট্টগ্রাম বাস ডিপো।

বাস যেসব স্টপেজে থামবে :

বাসগুলো যে স্টপেজগুলোতে যাত্রী তুলবে সেগুলো- নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল রুটে কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্যবাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান।

তালতলা-মতিঝিল রুটে বাস থামবে- তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেল স্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয়ে।

ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটে বাস থামবে- ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড় (সায়েদাবাদ), ওয়ারী (বলধা গার্ডেন), গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবনে।

মিরপুর ১০-মতিঝিল রুটে বাস থামবে- মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ, পল্টন, মতিঝিলে।

মিরপুর-মতিঝিল রুটে বাস যাত্রী তুলবে- মিরপুর ১২, মিরপুর ১০, মিরপুর ১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিল থেকে।

মিরপুর ১২-মতিঝিল রুটে বাস থামবে- মিরপুর ১২, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিলে।

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস থামবে- চাষাঢ়া, শিবুমার্কেট, স্টেডিয়াম, ঝালকুড়ি, ভূইগড়, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি, গুলিস্তান ও মতিঝিলে।

মোহাম্মদপুর-মতিঝিল রুটে বাস থামবে- মোহাম্মদপুর, শংকর, ঝিগাতলা, ধানমন্ডি ১৫, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুরে।

আবদুল্লাহপুর-মতিঝিল রুটে যাত্রী উঠানো হবে- আবদুল্লাহপুর, আযমপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, কুর্মিটোলা, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মৎস্যভবন, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল থেকে।

গাজীপুর-বিমানবন্দর রুটে বাস থামবে- গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আবদুল্লাহপুর, আযমপুর ও বিমানবন্দরে।

ঢাকার বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালী রুটে বাস থামবে- আরডিএ স্কুল-নয়মাইল মোড়-শাজাহানপুর উপজেলা গেট-বি-ব্লক-মাঝিড়া-বনানী-সাতমাথা-মহিলা কলেজ-মাটিডালীতে।

আর কালুরঘাট-পতেঙ্গা রুটে যাত্রী ওঠানো হবে- কালুরঘাট-কাপ্তাই রাস্তার মাথা-বহদ্দারহাট-মুরাদপুর ২ নম্বর গেট-জিইসি মোড়-লালখানবাজার-টাইগারপাস-দেওয়ানহাট-চৌমুহনী-আগ্রাবাদ-বারেক বিল্ডিং-ফ্রিপোর্ট-কাঠগড়-পতেঙ্গায়।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

ঢাকাসহ তিন জেলার যেসব রুটে চলবে মহিলা বাস সার্ভিস

আপডেট : ০৫:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬