ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা Logo যুক্তরাষ্ট্রের বাজারে চার মাসে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ Logo এক দিনেই সারাদেশে ৫২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিল্যাক্সজিন চেয়ার নিয়ে ম্যাজেস্টো ফার্নিচার Logo প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে ডিসেম্বরে বসবে আন্তর্জাতিক সম্মেলন Logo রাজউকে ভূমিদস্যুতার মামলায় দন্ডিত হাসেমপুত্র রাসেল কারাগারে  Logo সৌর প্রযুক্তির প্রসারে সোলার এক্সপো শুরু হচ্ছে ৩ নভেম্বর Logo আইসিসিবিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বারভিডা আয়োজিত কার এক্সপো Logo জমে উঠেছে রাজধানীর বসুন্ধরায় দেশীয় ব্র্যান্ডের ফার্নিচার মেলা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিজিয়নাল ব্র্যান্ড, আয়োতো ফার্নিচার

আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৩:৫৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩ Time View

আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

টিভি টুডে ডেস্ক:

আজ ও পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়ে গাজীপুরের বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুর থেকে পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। সোমবার (২ নভেম্বর) কর্তৃপক্ষ ওইসব কারখানায় ছুটি ঘোষণা করেন।

শিল্পপুলিশ ও স্থানীয় সূত্রে জানান, কয়েক দিনের মতো সোমবার সকাল থেকেই শ্রমিকরা গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, ভোগড়া, নাওজোর ও সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনের একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটে। ফলে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ।

এ সময় পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

আন্দোলনরত কোনো কোনো এলাকা থেকে শ্রমিকরা সরে গেলেও কিছু এলাকায় দুপুর পর্যন্ত বিক্ষোভ করেন তাঁরা। এর মধ্যে নাওজোর এলাকায় পুলিশের একটি গাড়িতে এবং সফিপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করেন শ্রমিকরা।

এ ছাড়া কিছু যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ, বিজিবি ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল ছোড়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কয়েকজন সাংবাদিক ও বিজিবির এক সদস্য আহত হন।

এমন নাজুক পরিস্থিতিতে গাজীপুরের বিভিন্ন এলাকার দুই শতাধিক পোশাক কারখানার কর্তৃপক্ষ সোমবারের জন্য ছুটি ঘোষণা করেন। এ ছাড়া দুপুর থেকে পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৩০ জনকে আটক করেছে পুলিশ। গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ-আন্দোলন নাশকতায় রূপ নিয়েছে।

দায়িত্বরত গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, দুপুর থেকে গাজীপুরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও বিজিবি সদস্যরা। পুলিশের গাড়িসহ দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেন শ্রমিকরা। এসব ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে। এমন পরিস্থিতিতে গাজীপুরে দুই শতাধিক পোশাক কারখানার কর্তৃপক্ষ এক দিনের ছুটি ঘোষণা করেছে।

-টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

আপডেট : ০৩:৫৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬