
শেষ দিনে ছিল মূল্য ছাড়ের জমজমাট অফার
আইসিসিবি ফার্নিচার মেলায় রিল্যাক্সজিন চেয়ার নিয়ে ম্যাজেস্টো ফার্নিচার
নিজস্ব প্রতিনিধি:
শেষ হয়েও যেন হল না শেষ, রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ফার্নিচার মেলার জমজমাট আসর! সেই সাথে এবারের মেলায় ছিল মূল্য ছাড়ের ছড়াছড়ি, যেন এক ঝড়োয়া অফার। তবে এবার যারা শেষ মুহূর্তে পছন্দের আসবাব কিনতে পারেননি। তাদের জন্য রয়েছে সুখবর, প্রতি বছরই বসে বাসা-বাড়ি, হাসপাতাল ও ইন্ডাস্ট্রিয়াল আসবাব পত্রের ফার্নিচার মেলার এই বড় আসর।
মানসম্পন্ন প্রোডাক্ট ও সাশ্রয়ী দামে স্থানীয় ব্র্যান্ডের পথে রয়েছে যে সকল ফার্নিচার প্রতিষ্ঠান, তাদের মধ্যে রয়েছে ম্যাজেস্টো ফার্নিচার, ভেগাস ফার্নিচার, জেএমজিও ফার্নিচার, নাবিল গ্রুপের পারটেকস ফার্নিচার।

ম্যাজেস্টো ফার্নিচার, রেখেছে রিল্যাক্সজিন কোয়ালিটির চেয়ার। দীর্ঘক্ষণ হাটাচলা বা অফিসের কাজের ক্লান্তিতে মাঝেমধ্যে শরীর অবসন্ন হয়ে আসে।

তখন ইচ্ছে করলেও দৌড়ে বাসায় গিয়ে একটু ঘুমিয়ে ক্লান্তি দূর করার ফুসরত এই কর্মক্লান্ত নাগরিক জীবনে সম্ভব নয়। কাজের অবসরে ক্লান্তি দূর করে মুহূর্তেই সজিব হয়ে ওঠার টনিক এনেছে ম্যাজেস্টো ফার্নিচার।

ম্যাজেস্টোর রিল্যাক্সজিন চেয়ার মাত্র ৩০ মিনিটের নিরবচ্ছিন্ন শুখনিদ্রা শরীরের ক্লান্তি দূর করে আপনাকে করে সাবলীল ঝরঝরে, দূর করে শরীরের ক্লান্তি। আবার নতুন করে কাজে মনোনিবেশ তৈরি করে জানালেন, ম্যাজেস্টো’র অপারেটর ডাইরেক্টর: মনিরুল ইসলাম বকশি।
জেএমজিও ফার্নিচার:
মেহগনি, গর্জন, ও দেশীয় প্লাইউডের কম্বিনেশনে ইম্পোরটেড পিইউ বা কৃত্রিম চামড়ার আবরণ ব্যবহার করা হয়েছে সোফায়। এতে ময়লা কম লাগে এবং স্প্রে করে সহজে পরিস্কার করা যায়।
খাট, সোফা, আলমারি, চেয়ার, ওয়ারড্রব, ডাইনিং টেবিল কিংবা ওয়াল আলমারি—ঘর সাজানোর আসবাবে ভরপুর ফার্নিচার সম্ভারে সমৃদ্ধ জেএমজিও ফার্নিচার। এরই মধ্যে দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে বেশ কয়েকটি ফার্নিচার ফেয়ারে অংশগ্রহণ করেছে এই প্রতিষ্ঠান জানালেন, প্রতিষ্ঠানের পরিচালক: ইকবাল দেওয়ান।

ভাবছেন অফিস ফার্নিচার বা ডেকোরেশনের কথা, হ্যাঁ তাও পেয়ে যাবেন এই সকল ফার্নিচারের কারখানায় উৎপাদিত সিজনিং উডের রেডিমেড ফার্নিচার তাদের নিজস্ব শো-রুমে। জানালেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার সঞ্জীব কুমার কুরী।

জেএমজিও ফার্নিচারের ব্যবস্থাপনা পরিচালক: মাকসুদুর রহমান জানান, রেডিমেড ছাড়াও নমুনা, অথবা ক্যাটালগ দেখে অর্ডার করলেই যথা সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হয় নির্দিষ্ট ঠিকানায় কাস্টমারের পছন্দের ফার্নিচার।
মেহগনি, গর্জন, ও দেশীয় প্লাইউডের কম্বিনেশনে ইম্পোরটেড পিইউ বা কৃত্রিম চামড়ার আবরণ ব্যবহার করা হয় সোফায়। এতে ময়লা কম লাগে এবং স্প্রে করে সহজে পরিস্কার করা যায় বলে জানান মাকসুদুর রহমান। শো-রুম: ৬৬৬/এ, ওয়েস্ট কাজীপাড়া, বেগম রোকেয়া সরনি, মিরপুর।
ভেগাস ফার্নিচার:
রেখেছে এক্সপোর্ট কোয়ালিটির হোম ফার্নিচার। হাসপাতাল ফার্নিচার। অফিস ও সব রকমের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ব্যবস্থা। মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য ছিল ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, তা চলবে আর ও একমাস।

মেহগনি কাঠে ক্যামিকেল ট্রিটমেন্ট বা সিজনিং উডে অ্যাপলস্টোরি ইন্দোনেশিয়ান ফ্যাব্রিক্স, মাইক্রো ফাইবার রেক্সিন ও দেশীয় বিজ-ভিনিয়ার প্রসেস উডের সমন্বয়ে লেকার পেইন্ট করে সরবরাহ করা হয় ভেগাস ফার্নিচারের সকল পণ্য জানালেন, কোম্পানির ম্যানেজার টিটান কান্তি ভৌমিক।

মেলায় অংশ নেওয়া ভেগাস ফার্নিচারের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলে জানা যায়, ক্রেতাদের পছন্দ অনুযায়ী নকশা ও রঙে বৈচিত্র্য আনার পাশাপাশি আসবাবের ব্যবহারিক সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে।

ছোট জায়গায় ব্যবহারযোগ্য সোফা কাম বেড, সহজে পরিষ্কার করা যায় এমন সোফা এবং নতুন প্রযুক্তির খাটও রয়েছে ভেগাস ফার্নিচারের শো-রুমে, জানান তিনি। শো-রুম: ৬৯৯/৩৮০, আগ্রাবাদ অ্যাসেস রোড, বেপারি পাড়া চট্রগ্রাম।
এছাড়াও মেলায় এসেছিল, চ্যাম্পিয়ন গ্রুপ:

ফোম, ম্যাট্রেস, কুশন, বালিশ, পিলো, ফাইবার, বিবন্ডেড ফোম এবং সব ধরনের বেডিং পণ্য উৎপাদন ও সরবরাহ করে থাকে বলে জানান, শোরুমের স্বত্বাধিকারী সৈয়দ জাকিরুল ইসলাম।
–টিভি টুডে
TV Today HD Desk: 












