ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু Logo রোহিঙ্গা জেনোসাইডে আইসিজের রায় ‘ঐতিহাসিক’: হিউম্যান রাইটস ওয়াচ Logo ওয়ালটনের নতুন মডেলের গিজার, কেটলি ও রুম হিটার উন্মোচন Logo ৫ধাপে ৪হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি Logo ‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর Logo বিআরটিসি পাচ্ছে ১ হাজার বৈদ্যুতিক বাস, ঢাকায় চলবে ২০০ Logo এপেক কী, কেন শেনজেনে জড়ো হয়েছেন বিশ্বের নেতারা Logo গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত Logo দুর্নীতির দায় শ্রমিকের মজুরি দিয়ে মেটানো যাবে না: দেবপ্রিয় Logo গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

রোহিঙ্গা জেনোসাইডে আইসিজের রায় ‘ঐতিহাসিক’: হিউম্যান রাইটস ওয়াচ

  • TV Today HD Desk:
  • আপডেট : ১১:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ Time View

রোহিঙ্গা জেনোসাইডে আইসিজের রায় ‘ঐতিহাসিক’: হিউম্যান রাইটস ওয়াচ

টিভি টুডে ডেস্ক:

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা বা জেনোসাইড চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি জানিয়েছে, এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং বিশ্বজুড়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার মানুষদের ন্যায়বিচার পাওয়ার লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এইচআরডব্লিউর জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিনিওলি এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে মারিয়া এলেনা ভিনিওলি বলেন, “আন্তর্জাতিক বিচার আদালতের এই ঐতিহাসিক রায় মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গাদের দীর্ঘদিনের অবর্ণনীয় দুর্ভোগের স্বীকৃতি। এটি বিশ্বজুড়ে জেনোসাইড ও অন্যান্য গুরুতর অপরাধের শিকার ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টায় এক অনন্য নজির স্থাপন করেছে।”

রায়ের পরপরই মিয়ানমার কর্তৃপক্ষকে দ্রুত আদালতের নির্দেশনা মেনে নিয়ে রোহিঙ্গাদের ওপর চলমান সব ধরনের দমন-পীড়ন বন্ধের আহ্বান জানান তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে, অপরাধীদের বিচার নিশ্চিত করতে এবং রায় বাস্তবায়নে মিয়ানমারের সামরিক জান্তার ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে বিশ্ব সম্প্রদায় ও সংশ্লিষ্ট সরকারগুলোর প্রতি আহ্বান জানায় সংস্থাটি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইডের দায়ে দেশটিকে দায়ী করেছেন আইসিজে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা মামলায় সর্বোচ্চ এই বৈশ্বিক আদালতের দেওয়া রায়টি চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই।

পাশাপাশি রাখাইনে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করার পরিবেশ তৈরির জন্যও জোর আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু

রোহিঙ্গা জেনোসাইডে আইসিজের রায় ‘ঐতিহাসিক’: হিউম্যান রাইটস ওয়াচ

আপডেট : ১১:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬