ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু Logo রোহিঙ্গা জেনোসাইডে আইসিজের রায় ‘ঐতিহাসিক’: হিউম্যান রাইটস ওয়াচ Logo ওয়ালটনের নতুন মডেলের গিজার, কেটলি ও রুম হিটার উন্মোচন Logo ৫ধাপে ৪হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি Logo ‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর Logo বিআরটিসি পাচ্ছে ১ হাজার বৈদ্যুতিক বাস, ঢাকায় চলবে ২০০ Logo এপেক কী, কেন শেনজেনে জড়ো হয়েছেন বিশ্বের নেতারা Logo গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত Logo দুর্নীতির দায় শ্রমিকের মজুরি দিয়ে মেটানো যাবে না: দেবপ্রিয় Logo গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

জমে উঠেছে বসুন্ধরার কৃষি প্রযুক্তি মেলা, বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী

  • TV Today HD Desk:
  • আপডেট : ১১:১৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১১৫ Time View

জমে উঠেছে বসুন্ধরার কৃষি প্রযুক্তি মেলা, বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে তিন দিনের ১৪তম আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলা। তিন দিনের মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।

“মেলায় আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার বাড়িয়ে উৎপাদন খরচ কমানো এবং কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলায় অংশ নিয়েছে ১২টি দেশের প্রায় ২০০টি কোম্পানি। প্রদর্শিত হচ্ছে তাদের আধুনিক কৃষি যন্ত্র, স্মার্ট সেচ ব্যবস্থা, উন্নত বীজ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং শস্য সংরক্ষণ প্রযুক্তি। মেলায় রয়েছে ৪৭৩টি স্টল”।

অ্যাপলাইড অটোমেশন: ১০২/এ (চতুর্থ ফ্লোর), কাকরাইল  ঢাকা।

গত বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) আইসিসিবির নবরাত্রি হলে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আইসিসিবির ৩ ও ৪ নম্বর হলসহ মোট তিনটি হলে এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

মেলায় আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার বাড়িয়ে উৎপাদন খরচ কমানো এবং কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলায় অংশ নিয়েছে ১২টি দেশের প্রায় ২০০টি কোম্পানি। প্রদর্শিত হচ্ছে তাদের আধুনিক কৃষি যন্ত্র, স্মার্ট সেচ ব্যবস্থা, উন্নত বীজ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং শস্য সংরক্ষণ প্রযুক্তি।  মেলায় রয়েছে ৪৭৩টি স্টল।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ারস অ্যান্ড এক্সিবিশনস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠিত মেলায় আধুনিক কৃষিপ্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণ, সেচব্যবস্থা, বীজ, সার ও কৃষিযন্ত্রের পাশাপাশি তথ্যনির্ভর কৃষিব্যবস্থাপনার নানা উদ্ভাবন তুলে ধরছে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো।

ozgurs@agrimac.com.tr  www.agrimac.com.tr

তুরস্ক, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, স্পেন, সুইজারল্যান্ড, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ ১২টি দেশের প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও গবেষণার বিকল্প নেই। কৃষির উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচ কমানো এখন সময়ের দাবি। এ জন্য কৃষির প্রতিটি পর্যায়ে প্রযুক্তি ও তথ্যের ব্যবহার বাড়াতে হবে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর একটি দেশ। আমরা যারা রাজনীতি করি, দেশ পরিচালনা করি, তারা মুখে বলি কৃষি আমাদের বাঁচিয়ে রেখেছে। কিন্তু কৃষি, কৃষক এবং কৃষি নিয়ে যারা গবেষণা করেন, তাঁদের জন্য আমরা কতটুকু করেছি, তা ভাববার সময় এসেছে।

এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল-ই মোহাম্মেদ এবং পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক আবদুল মজিদ প্রামাণিক।

মেলায় আধুনিক কৃষির গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে বিশেষ গুরুত্ব পেয়েছে প্রিসিশন অ্যাগ্রিকালচার বা নির্ভুল কৃষি ব্যবস্থাপনা।

এ পদ্ধতিতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় জমির প্রতিটি অংশের চাহিদা অনুযায়ী সার, পানি, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রয়োগ করা হয়। স্পষ্ট করে বলতে, সঠিক সময়ে সঠিক স্থানে এবং সঠিক পরিমাণে উপকরণ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানো ও অপচয় কমানোই এবারের মেলার মূল প্রতিপাদ্য বিষয়। মেলার উদ্বোধন পর্ব শেষে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ঘুরে দেখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু

জমে উঠেছে বসুন্ধরার কৃষি প্রযুক্তি মেলা, বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী

আপডেট : ১১:১৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬