ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু Logo রোহিঙ্গা জেনোসাইডে আইসিজের রায় ‘ঐতিহাসিক’: হিউম্যান রাইটস ওয়াচ Logo ওয়ালটনের নতুন মডেলের গিজার, কেটলি ও রুম হিটার উন্মোচন Logo ৫ধাপে ৪হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি Logo ‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর Logo বিআরটিসি পাচ্ছে ১ হাজার বৈদ্যুতিক বাস, ঢাকায় চলবে ২০০ Logo এপেক কী, কেন শেনজেনে জড়ো হয়েছেন বিশ্বের নেতারা Logo গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত Logo দুর্নীতির দায় শ্রমিকের মজুরি দিয়ে মেটানো যাবে না: দেবপ্রিয় Logo গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

এপেক কী, কেন শেনজেনে জড়ো হয়েছেন বিশ্বের নেতারা

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৮:০২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১১ Time View

এপেক কী, কেন শেনজেনে জড়ো হয়েছেন বিশ্বের নেতারা

টিভি টুডে ডেস্ক:

চীনের শেনজেনে বুধবার এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের স্বাগত নৈশভোজের আগে অন্যান্য নেতার সঙ্গে দলীয় ছবিতে অংশ নেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং (মাঝে)। ছবি: সিএনএন

এপেক (APEC) বা এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন হলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি সদস্য অর্থনীতির একটি আন্তঃসরকারি ফোরাম। মুক্ত বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে শুল্ক কমানো, বাণিজ্য সহজ করা এবং অর্থনৈতিক সংহতি বাড়ানোর একটি প্রধান প্ল্যাটফর্ম।

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক ও কূটনীতিকেরা চলতি সপ্তাহে চীনের শেনজেনে জড়ো হয়েছেন। উপলক্ষ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের বার্ষিক সম্মেলন।

আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, শিল্পায়ন এবং আঞ্চলিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেই এই সম্মেলনের আয়োজন।

এপেক ২১ সদস্যের একটি অর্থনৈতিক জোট। এর সদস্যদের মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনীতিগুলো।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬১ শতাংশ এবং বৈশ্বিক বাণিজ্যের ৪৭ শতাংশের প্রতিনিধিত্ব করে এই জোট।

প্রতি বছর সদস্যদেশগুলো পর্যায়ক্রমে সম্মেলনের আয়োজক হয়। সম্মেলনে বাণিজ্য সম্প্রসারণ, শিল্প ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সদস্যদেশগুলোর প্রতিনিধিরা।

এবার সম্মেলনের আয়োজক চীন। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও উৎপাদনশিল্পের কেন্দ্র শেনজেনে অনুষ্ঠিত হচ্ছে এবারের আয়োজন। হংকংয়ের সীমান্তসংলগ্ন এই শহর চীনের প্রযুক্তি খাতের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।

সম্মেলনের বিভিন্ন কর্মসূচির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দুই দিনব্যাপী অর্থনৈতিক নেতাদের বৈঠক। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা অংশ নিচ্ছেন। মূল সম্মেলনের পাশাপাশি নেতাদের দ্বিপক্ষীয় ও অনানুষ্ঠানিক আলোচনাও বিশেষ গুরুত্ব পাচ্ছে।

অতীতেও এপেক সম্মেলনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা ঘটেছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বাড়ার সময় দুই দেশের নেতারা সম্মেলনে কঠোর বক্তব্য দিয়েছিলেন। ওই বছর জোটের সদস্যরা প্রথমবারের মতো যৌথ ঘোষণায় একমত হতে পারেননি।

গত বছর ট্রাম্প এপেক সম্মেলনে অংশ না নিলেও সম্মেলনের আগে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন। কয়েক মাস ধরে চলা শুল্কবিরোধের পর ওই বৈঠকে দুই দেশ একটি বাণিজ্যচুক্তিতে পৌঁছায়।

এবারের সম্মেলনেও যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক, বৈশ্বিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে নেতাদের আলোচনা আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে।

সূত্র: সিএনএন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু

এপেক কী, কেন শেনজেনে জড়ো হয়েছেন বিশ্বের নেতারা

আপডেট : ০৮:০২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬