ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু Logo রোহিঙ্গা জেনোসাইডে আইসিজের রায় ‘ঐতিহাসিক’: হিউম্যান রাইটস ওয়াচ Logo ওয়ালটনের নতুন মডেলের গিজার, কেটলি ও রুম হিটার উন্মোচন Logo ৫ধাপে ৪হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি Logo ‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর Logo বিআরটিসি পাচ্ছে ১ হাজার বৈদ্যুতিক বাস, ঢাকায় চলবে ২০০ Logo এপেক কী, কেন শেনজেনে জড়ো হয়েছেন বিশ্বের নেতারা Logo গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত Logo দুর্নীতির দায় শ্রমিকের মজুরি দিয়ে মেটানো যাবে না: দেবপ্রিয় Logo গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীর আইসিসিবিতে শুরু হল ৩ দিনব্যাপী বারভিডা কার এক্সপো

  • TV Today HD Desk:
  • আপডেট : ১২:২৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৬৫ Time View

রাজধানীর আইসিসিবিতে শুরু হল ৩ দিনব্যাপী বারভিডা কার এক্সপো

নিজস্ব প্রতিবেদক:

সময়ের সঙ্গে বদলেছে গাড়ির মডেল, প্রযুক্তি আর ক্রেতাদের পছন্দ। জাপানি গাড়ির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পাঁচ দশকের পথচলা। সেই দীর্ঘ যাত্রাকে উদযাপন করতে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো ২০২৬। যেখানে একই ছাদের নিচে প্রদর্শিত হচ্ছে জাপানের জনপ্রিয় সব রিকন্ডিশন্ড গাড়ি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এ প্রদর্শনী চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।

এর মধ্যদিয়ে জাপানের রিকন্ডিশন্ড গাড়ির বাজার সম্পর্কে ক্রেতারা সরাসরি ধারণা পাবেন। একই সঙ্গে বিভিন্ন ব্র্যান্ড ও মডেল তুলনা করে নিজেদের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী গাড়ি বেছে নেওয়ার সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা আয়োজকদের।

টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি কিংবা বিলাসবহুল আলফার্ড-ক্রেতাদের পছন্দের নানা মডেল নিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন।

গাড়িপ্রেমীদের পাশাপাশি সম্ভাব্য ক্রেতাদেরও নজর কাড়ছে এসব বাহন। কেউ দেখছেন গাড়ির নকশা, কেউ যাচাই করছেন প্রযুক্তি ও সুযোগ-সুবিধা, আবার কেউ মিলিয়ে নিচ্ছেন পছন্দের মডেলের দাম।

দেশের রিকন্ডিশন্ড মোটরযান ও গাড়ি খাতে স্থানীয় বিনিয়োগ রয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। এই খাত থেকে সরকার রাজস্ব পায় পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা বলে জানান বারভিডার সাবেক সভাপতি হাবিব উল্লাহ ডন।

গাড়ির প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠানে উঠে এসেছে দেশের রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি বা ইভি আমদানি নিয়ে উদ্বেগের বিষয়টিও। প্রয়োজনীয় মান ও নীতিমালা নিশ্চিত করা গেলে এ খাতের সম্ভাবনা আরও বাড়বে বলে আশা বারভিডার সভাপতি আবদুল হকের।

মেলায় শুধু গাড়ি দেখা কিংবা পছন্দ করাই নয়, ক্রেতাদের জন্য থাকছে গাড়ি কেনার বিশেষ আর্থিক সুবিধাও। এক্সপোতে গাড়ি কেনার ক্ষেত্রে ব্যাংকঋণের সুযোগ রাখা হয়েছে। এনআরবি ব্যাংক ও পূবালী ব্যাংকের মাধ্যমে এ ঋণ সুবিধা নিতে পারবেন আগ্রহী ক্রেতারা।

বাংলাদেশে রয়েছে, জাপানি গাড়ির পাঁচ দশকের ঐতিহ্য, আধুনিক প্রযুক্তি আর ক্রেতাদের চাহিদা-সবকিছুর সমন্বয়ে সাজানো হয়েছে এবারের বারভিডা কার এক্সপো। সংশ্লিষ্টদের আশা, এ আয়োজন দেশের রিকন্ডিশন্ড গাড়ির বাজারকে আরও গতিশীল করার পাশাপাশি ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে তৈরি করবে নতুন সেতু বন্ধন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু

রাজধানীর আইসিসিবিতে শুরু হল ৩ দিনব্যাপী বারভিডা কার এক্সপো

আপডেট : ১২:২৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬