ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু Logo রোহিঙ্গা জেনোসাইডে আইসিজের রায় ‘ঐতিহাসিক’: হিউম্যান রাইটস ওয়াচ Logo ওয়ালটনের নতুন মডেলের গিজার, কেটলি ও রুম হিটার উন্মোচন Logo ৫ধাপে ৪হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি Logo ‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর Logo বিআরটিসি পাচ্ছে ১ হাজার বৈদ্যুতিক বাস, ঢাকায় চলবে ২০০ Logo এপেক কী, কেন শেনজেনে জড়ো হয়েছেন বিশ্বের নেতারা Logo গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত Logo দুর্নীতির দায় শ্রমিকের মজুরি দিয়ে মেটানো যাবে না: দেবপ্রিয় Logo গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক শিল্পের নতুন প্রযুক্তি প্রদর্শনী শুরু আইসিসিবিতে

  • TV Today HD Desk:
  • আপডেট : ১১:০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২১ Time View

পোশাক শিল্পের নতুন প্রযুক্তি প্রদর্শনী শুরু আইসিসিবিতে

নিজস্ব প্রতিনিধি:

দেশে প্রথম বারের মতো রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দেশের বস্ত্র ও পোশাকশিল্পে উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন দক্ষতা বাড়ানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘টেক্সটাইল ইনোভেশন এক্সপো’।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইসিসিবির এক্সপো ভিলেজ হলে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে প্রায় ২০০টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও উদ্ভাবনী প্রযুক্তি তুলে ধরছে। ১৪ তারিখ শনিবার পর্যন্ত চলবে এ আয়োজন।

টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ (টিআইই) ও ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।

মেলার প্রদর্শনীতে চারটি পৃথক বিভাগে প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরা হচ্ছে।

(ক) ডাইং অ্যান্ড প্রিন্টিং (খ) টেক্সটাইল ম্যাটেরিয়ালস (গ) গ্রিন অ্যান্ড সাসটেইনেবিলিটি এবং (ঘ) গার্মেন্টস অ্যান্ড অটোমেশন।

এসব বিভাগে বস্ত্র উৎপাদন, রং ও মুদ্রণ, কাঁচামাল, পরিবেশবান্ধব উৎপাদন এবং পোশাক তৈরিতে স্বয়ংক্রিয় প্রযুক্তির বিভিন্ন সমাধান প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ‘ফ্যাক্টরি ইনোভেশন প্যাভিলিয়ন’।

এতে প্রায় ৫০টি বস্ত্র ও পোশাক কারখানা নিজেদের উৎপাদন প্রক্রিয়ায় উদ্ভাবিত প্রযুক্তি ও পদ্ধতি তুলে ধরছে। প্রথমবারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে ২০০টি প্রতিষ্ঠান অত্যাধুনিক যন্ত্রপাতি, কাঁচামাল, অটোমেশন, রাসায়নিক প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি এবং বিভিন্ন শিল্প-সমাধান প্রদর্শন করছে।

টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জের (টিআইই) চেয়ারম্যান প্রকৌশলী এহসানুল করিম কায়সারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। তিনি বলেন, বাংলাদেশের শিল্প উন্নয়নে ব্যবহারিক উদ্ভাবন, প্রকৌশলগত দক্ষতা এবং প্রযুক্তিগত সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন শিল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টের (আই টি টি) সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন।

মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ অ্যামপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান বলেন, স্বল্পমূল্যের শ্রমের ওপর নির্ভর করে আন্তর্জাতিক বাজারে টিকে থাকার দিন শেষ। প্রতিযোগিতায় সক্ষম থাকতে উৎপাদনব্যবস্থা আধুনিকায়ন, অটোমেশন ও স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরিচালক ড. মো. হাসিব উদ্দিন, নাফিস-উদ-দৌলা, বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুস সোবহান, টেক্সটাইল ইনোভেশন সেন্টারের পরিচালক মো. হাসিব উদ্দিন, আরএইচ করপোরেশনের নির্বাহী পরিচালক প্রকৌশলী এ এস এম হাফিজুর রহমান নিক্সন প্রমুখ।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু

পোশাক শিল্পের নতুন প্রযুক্তি প্রদর্শনী শুরু আইসিসিবিতে

আপডেট : ১১:০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬