ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু Logo রোহিঙ্গা জেনোসাইডে আইসিজের রায় ‘ঐতিহাসিক’: হিউম্যান রাইটস ওয়াচ Logo ওয়ালটনের নতুন মডেলের গিজার, কেটলি ও রুম হিটার উন্মোচন Logo ৫ধাপে ৪হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি Logo ‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর Logo বিআরটিসি পাচ্ছে ১ হাজার বৈদ্যুতিক বাস, ঢাকায় চলবে ২০০ Logo এপেক কী, কেন শেনজেনে জড়ো হয়েছেন বিশ্বের নেতারা Logo গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত Logo দুর্নীতির দায় শ্রমিকের মজুরি দিয়ে মেটানো যাবে না: দেবপ্রিয় Logo গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

রিহ্যাবের সকল কার্যক্রম আপাতত চলতে বাধা নেই: হাইকোর্ট

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৩:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৩২ Time View

হাইকোর্টের আদেশ

রিহ্যাবের সকল কার্যক্রম আপাতত চলতে বাধা নেই: হাইকোর্ট

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর কার্যক্রম সীমিত রাখার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গত ১৭ অক্টোবর মন্ত্রণালয়ের জারি করা ওই চিঠির কার্যকারিতা স্থগিত করে আজ ১ নভেম্বর এ আদেশ দেন আদালত। এর ফলে রিহ্যাবের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ওই নির্দেশনার বাধা থাকছে না। এখন সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে রিহ্যাব।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকের দায়ের করা রিট পিটিশনে পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সম্প্রতি এ আদেশ দেন। আইনজীবী কামরুল বিন আজাদের ১ নভেম্বর তারিখের দেওয়া সনদপত্রে এ তথ্য জানানো হয়েছে।

সনদপত্রে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা একটি চিঠির মাধ্যমে রিহ্যাবের রুটিন কার্যক্রম ছাড়া যে কোন ধরনের সভা ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এর ফলে সংগঠনটির বোর্ড সভা, এজিএম, মেলাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হয়।

ওই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক হাইকোর্টে রিট করেন।  আইনজীবীর সনদপত্র অনুযায়ী, ১ নভেম্বর উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাণিজ্য মন্ত্রণালয়ের ১৭ অক্টোবরের চিঠির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত রাখার আদেশ দেন।

এ আদেশের ফলে রিহ্যাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন করে স্বাভাবিক পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সংগঠনটির বোর্ড সভা ও অন্যান্য কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ১৭ অক্টোবরের নির্দেশনার কারণে যে সীমাবদ্ধতা তৈরি হয়েছিল, তা আপাতত কার্যকর থাকছে না।

আইনজীবীর সনদপত্রে আরও বলা হয়েছে, হাইকোর্টের আনুষ্ঠানিক আদেশ যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হবে।

(সংবাদ বিজ্ঞপ্তি)

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু

রিহ্যাবের সকল কার্যক্রম আপাতত চলতে বাধা নেই: হাইকোর্ট

আপডেট : ০৩:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬