ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু Logo রোহিঙ্গা জেনোসাইডে আইসিজের রায় ‘ঐতিহাসিক’: হিউম্যান রাইটস ওয়াচ Logo ওয়ালটনের নতুন মডেলের গিজার, কেটলি ও রুম হিটার উন্মোচন Logo ৫ধাপে ৪হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি Logo ‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর Logo বিআরটিসি পাচ্ছে ১ হাজার বৈদ্যুতিক বাস, ঢাকায় চলবে ২০০ Logo এপেক কী, কেন শেনজেনে জড়ো হয়েছেন বিশ্বের নেতারা Logo গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত Logo দুর্নীতির দায় শ্রমিকের মজুরি দিয়ে মেটানো যাবে না: দেবপ্রিয় Logo গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ

  • TV Today HD Desk:
  • আপডেট : ০১:৩২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৪ Time View

পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:

জাতীয় গ্রিডের সাথে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন করে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আজ রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে পরীক্ষামূলকভাবে সফল সংযোগ পরবর্তী ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্মুখে সাংবাদিকদের সাথে আলাপকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এই ঐতিহাসিক অর্জনের কথা জানান। তিনি বলেন, এই সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, যা পুরো জাতির জন্য এক অত্যন্ত আনন্দের সংবাদ।

প্রথমবারের মতো দেশের ইতিহাসে জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র।

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। তবে এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না কেন্দ্রটি। বিভিন্ন কারিগরি পরীক্ষা –নিরীক্ষার অংশ হিসেবেই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের তাৎক্ষণিক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষামূলক সরবরাহ শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ প্রায় আট থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে।

এরপর বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।

বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। নকশা ও নিয়ন্ত্রক সংস্থার শর্ত মেনে প্রথম ইউনিট থেকে আপাতত কয়েক ঘণ্টার জন্য প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এ সময় পারমাণবিক চুল্লিপাত্র, টারবাইন, জেনারেটরসহ বিভিন্ন যন্ত্রপাতি এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে। পরীক্ষার প্রয়োজনে প্রথম ইউনিট সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের পরিমাণ কমানো বা বাড়ানো হবে। তবে গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন।

পরীক্ষামূলক পর্যায়ে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না বলে জানিয়েছে বিদ্যুৎকেন্দ্র সূত্র। উৎপাদন ও সরবরাহের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারাও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

প্রথম ইউনিটের উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে। এ জন্য পরীক্ষার ফলাফল ও সংশ্লিষ্ট প্রতিবেদন নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেবে রূপপুর কর্তৃপক্ষ। অনুমোদন পাওয়ার পর উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরবর্তী ধাপ শুরু হবে। পুরো প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে।

রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের কথা রয়েছে। কেন্দ্রটির কর্মকর্তারা বলছেন, পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরুর পর তা কয়েক মাস ধরে চলতে পারে।

রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তির নতুন অধ্যায় শুরু হলো। তবে এ ক্ষেত্রে আনুষ্ঠানিক স্বীকৃতি মিলবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পূর্ণাঙ্গভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র। জ্বালানি গ্রহণের মধ্য দিয়ে পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকাতেও যুক্ত হয় বাংলাদেশ।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু

পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ

আপডেট : ০১:৩২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬