ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু Logo রোহিঙ্গা জেনোসাইডে আইসিজের রায় ‘ঐতিহাসিক’: হিউম্যান রাইটস ওয়াচ Logo ওয়ালটনের নতুন মডেলের গিজার, কেটলি ও রুম হিটার উন্মোচন Logo ৫ধাপে ৪হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি Logo ‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর Logo বিআরটিসি পাচ্ছে ১ হাজার বৈদ্যুতিক বাস, ঢাকায় চলবে ২০০ Logo এপেক কী, কেন শেনজেনে জড়ো হয়েছেন বিশ্বের নেতারা Logo গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত Logo দুর্নীতির দায় শ্রমিকের মজুরি দিয়ে মেটানো যাবে না: দেবপ্রিয় Logo গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

আজ হোক বা কাল, যেকোনো মূল্যে প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • TV Today HD Desk:
  • আপডেট : ১১:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১২ Time View

টুঙ্গিপাড়া থানায় আগুন

আজ হোক বা কাল, যেকোনো মূল্যে প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি:

“আজ হোক বা কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে” গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ এবং মাইকিং করে উসকানি দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে  স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ অধিবেশনে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি সংসদে স্পষ্ট করেন-হামলাকারী ও উসকানিদাতাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং যেকোনো মূল্যে তাদের আইনের আওতায় আনা হবে।

টুঙ্গিপাড়া থানায় আগুন। ( ছবি: বিডি নিউজ )

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আক্রমণের জন্য মাইকে ঘোষণা দিয়ে যারা আহ্বান জানিয়েছেন, তাদের প্রত্যেককে যাচাই-বাছাই করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুষ্কৃতিকারীরা যদি ভাবে তাদের ভিডিও রেকর্ড, ফুটেজ আমাদের কাছে নেই, তারা ভুল করবেন। যারা থানায় হামলা করেছে, গাড়ি জ্বালিয়েছে, নৈরাজ্য সৃষ্টি করেছে; আজ অথবা কাল প্রত্যেকটা দুষ্কৃতিকারীকে শনাক্ত করে আইনের হেফাজতে নেওয়া হবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকেন। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী, সীমান্তের ওপাড় থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের পাতা ফাঁদে পা দেবেন না।

রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো আওয়ামী চরিত্র। আওয়ামী চরিত্রের মধ্যে সভ্যতা নেই, ভব্যতা নেই, ভদ্রতা নেই, গণতন্ত্র নেই। তাদের চরিত্রে কেবল আছে স্বৈরাচার, ফ্যাসিবাদী আচরণ। এগুলো তারা করেই যাবে। এগুলো করে যাওয়ার মাধ্যমে তারা প্রমাণ করে যাচ্ছে,এই বাংলাদেশের জন্য তারা অপাঙক্তেয়।

কথার এক পর্যায়ে এ সময় যুক্তরাজ্যে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলা চেষ্টার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার ওপরে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির কিছু কুচক্রী সন্ত্রাসী হামলার চেষ্টা করছে।

আমরা সংসদ থেকে এর গভীর নিন্দা জানাই। ওই দেশে যথাযথ প্রক্রিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দূতাবাস এবং সেই দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু

আজ হোক বা কাল, যেকোনো মূল্যে প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১১:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬