ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা Logo যুক্তরাষ্ট্রের বাজারে চার মাসে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ Logo এক দিনেই সারাদেশে ৫২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিল্যাক্সজিন চেয়ার নিয়ে ম্যাজেস্টো ফার্নিচার Logo প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে ডিসেম্বরে বসবে আন্তর্জাতিক সম্মেলন Logo রাজউকে ভূমিদস্যুতার মামলায় দন্ডিত হাসেমপুত্র রাসেল কারাগারে  Logo সৌর প্রযুক্তির প্রসারে সোলার এক্সপো শুরু হচ্ছে ৩ নভেম্বর Logo আইসিসিবিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বারভিডা আয়োজিত কার এক্সপো Logo জমে উঠেছে রাজধানীর বসুন্ধরায় দেশীয় ব্র্যান্ডের ফার্নিচার মেলা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিজিয়নাল ব্র্যান্ড, আয়োতো ফার্নিচার

সেরা কসমেটিকস কোম্পানির স্বীকৃতি পেল রিমার্ক-হারল্যান

  • TV Today HD Desk:
  • আপডেট : ১০:১৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৫ Time View

সেরা কসমেটিকস কোম্পানির স্বীকৃতি পেল রিমার্ক-হারল্যান

দেশের কসমেটিকস পণ্য উৎপাদনে সেরা কোম্পানি ও সেরা প্যাভিলিয়নের স্বীকৃতি পেয়েছে রিমার্ক-হারল্যান। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী ‘কসমেটিকা ঢাকা’ প্রদর্শনীর শেষ দিনে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রিমার্কের প্যাভিলিয়নে প্রতিষ্ঠানটির হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

বিচারকদের সার্বিক বিবেচনায় প্রদর্শনীর আয়োজক স্কোয়াড মাইন্ড গ্লোবাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম ফয়সাল মুনিম রিমার্কের প্রতিনিধিদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন। রিমার্কের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমান এবং হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ হাবিবসহ রিমার্ক-হারল্যানের প্রতিনিধিরা।

স্কোয়াড মাইন্ড গ্লোবাল লিমিটেডের ফয়সাল মুনিম বলেন, কসমেটিকস শিল্পে রিমার্কের অবদান উল্লেখযোগ্য। কসমেটিকায় প্রতিষ্ঠানটির আধুনিক উৎপাদন সক্ষমতার প্রদর্শন, প্যাভিলিয়নের নকশা ও পেশাদার উপস্থাপনা তাদের মুগ্ধ করেছে। রিমার্কের প্যাভিলিয়ন শুধু পণ্য প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং বাংলাদেশের কসমেটিকস শিল্পের সক্ষমতা ও সম্ভাবনার বহিঃপ্রকাশ তুলে ধরেছে।

ফয়সাল মুনিম বলেন, প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠান, দর্শনার্থী, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়াসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে রিমার্ককে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

রিমার্কের-হারল্যানের পরিচালক (ফার্মা) সুকান্ত দাশ বলেন, ‘এই অর্জন শুধু রিমার্কের নয়, দেশের কসমেটিকস উৎপাদন সক্ষমতারও স্বীকৃতি। ১৬ দেশের ৫৮টি কোম্পানির মধ্যে রিমার্কের সেরা হওয়া দেশীয় উৎপাদকদের আরও উৎসাহিত করবে।’

বাজারে নকল ও ভেজাল পণ্যের ভিড়ে ভোক্তাদের জন্য মানসম্মত ও আসল পণ্য নিশ্চিত করতে রিমার্ক কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এ অর্জন প্রতিষ্ঠানটির ওপর আরও দায়িত্ব বাড়িয়েছে।

স্বীকৃতি মেলার পরে রিমার্কের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমান বলেন, আমরা উৎফুল্ল, আনন্দিত। প্রথমবারের মতো প্রদর্শনীতে অংশ নিয়ে এমন স্বীকৃতি তাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ও নতুন পণ্য নিয়ে মানুষের সামনে আসার পাশাপাশি বাংলাদেশের কসমেটিকস খাতের সক্ষমতা তুলে ধরতে চান তারা।

এসময় রিমার্কের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ হাবিব বলেন, রিমার্কের পণ্য শুধু দেশের বাজারে নয়, বিশ্বের বিভিন্ন দেশেও পৌঁছে দেওয়া হচ্ছে। নতুন এ অর্জন তাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

রিমার্কের এ অর্জনে শুভেচ্ছা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি)।

এএসবিএমইবি সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, দেশের কসমেটিকস খাতে রিমার্কের অবদান উল্লেখযোগ্য। আন্তর্জাতিক মানের কসমেটিকস ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে আমদানিনির্ভরতা কমিয়ে রপ্তানিমুখী হতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনীর শেষ দিনেও রিমার্কের প্যাভিলিয়নে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মডেল ও অভিনেত্রী নাজিফা তুষি, শার্লিন ফারজানা, শবনম ফারিয়াসহ বিভিন্ন ইনফ্লুয়েন্সার ও দর্শনার্থী প্যাভিলিয়নটি পরিদর্শন করেন।

খ্যাতনামা তারকারা প্যাভিলিয়ন পরিদর্শন করলে সেখানে বাড়তি আগ্রহ তৈরি হয়। এ সময় তারা রিমার্কের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন এবং পণ্য কেনার ক্ষেত্রে ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান।

প্যাভিলিয়নে রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের পণ্য প্রদর্শনের পাশাপাশি দর্শনার্থীদের জন্য ‘স্পিন অ্যান্ড উইন’ কার্যক্রমের আয়োজন করা হয়। ফলে প্যাভিলিয়নে ছিল বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।

আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের পাশাপাশি প্যাকেজিং, প্রিন্টিং ও ইনগ্রেডিয়েন্টস–সংক্রান্ত সক্ষমতাও তুলে ধরে রিমার্ক।

বিশেষ করে নতুন উদ্যোক্তাদের মধ্যে রিমার্কের প্যাকেজিং ও প্রিন্টিং সেবা নিয়ে আগ্রহ দেখা গেছে। বিভিন্ন উদ্যোক্তা নিজেদের ব্র্যান্ডের জন্য প্যাকেজিং আইটেমের অর্ডারসহ বিভিন্ন বিষয়ে তথ্য নেন।

রিমার্ক-হারল্যানের হেড অব প্যাকেজিং মো. আলী রেজা বলেন, প্রদর্শনী চলাকালে প্রিন্টিং, প্যাকেজিং ও করপোরেট সেলস খাতে উল্লেখযোগ্য পরিমাণ বাণিজ্যিক অর্ডার পাওয়া গেছে। নতুন উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি ক্রেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও রিমার্কের পণ্য ও উৎপাদন সক্ষমতা নিয়ে আগ্রহ দেখিয়েছেন।

তিনি বলেন, বিভিন্ন দেশের কোম্পানি ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নতুন ব্যবসায়িক সহযোগিতা এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।

তথ্যসূত্রে জানা যায়, গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), আন্তর্জাতিক মানের ফর্মুলেশন, আধুনিক উৎপাদন প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থার সমন্বয়ে প্রতিষ্ঠানটির কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদিত হচ্ছে। এসব পণ্য থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

রিমার্কের জানিয়েছে, উৎপাদন সক্ষমতা ও মান নিয়ন্ত্রণের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি আইএসও, সিজিএমপি, বিএসটিআই, হালাল সার্টিফিকেশন এবং গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

সেরা কসমেটিকস কোম্পানির স্বীকৃতি পেল রিমার্ক-হারল্যান

আপডেট : ১০:১৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬