ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা Logo যুক্তরাষ্ট্রের বাজারে চার মাসে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ Logo এক দিনেই সারাদেশে ৫২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিল্যাক্সজিন চেয়ার নিয়ে ম্যাজেস্টো ফার্নিচার Logo প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে ডিসেম্বরে বসবে আন্তর্জাতিক সম্মেলন Logo রাজউকে ভূমিদস্যুতার মামলায় দন্ডিত হাসেমপুত্র রাসেল কারাগারে  Logo সৌর প্রযুক্তির প্রসারে সোলার এক্সপো শুরু হচ্ছে ৩ নভেম্বর Logo আইসিসিবিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বারভিডা আয়োজিত কার এক্সপো Logo জমে উঠেছে রাজধানীর বসুন্ধরায় দেশীয় ব্র্যান্ডের ফার্নিচার মেলা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিজিয়নাল ব্র্যান্ড, আয়োতো ফার্নিচার

কসমেটিকস মেলায় দেশীয় পণ্যের প্রশংসা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৮:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৮ Time View

কসমেটিকস মেলায় দেশীয় পণ্যের প্রশংসা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশের কসমেটিকস ও স্কিনকেয়ার খাতের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং দ্রুত বিকাশমান আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রাজধানীতে শুরু হওয়া আন্তর্জাতিক প্রদর্শনী কসমেটিকা ঢাকা ২০২৬’ পরিদর্শনকালে তিনি দেশের শীর্ষস্থানীয় কসমেটিকস ও স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমারক- হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর হল ৪এ তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’ পরিদর্শনকালে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আয়োজকরা জানান, এবারের প্রদর্শনীতে বিশ্বের ১৬টি দেশের ৫৮টি কোম্পানি ও ১৩২টি ব্র্যান্ড অংশ নিয়েছে। রিমার্ক-হারল্যানের উৎপাদন কার্যক্রম আধুনিক ও মানসম্মত উৎপাদন পদ্ধতি, আন্তর্জাতিক মাননিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ইসলামী বিধিবিধানসম্মত উৎপাদন মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন বাজারে সম্প্রসারিত হচ্ছে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশে কসমেটিকস উৎপাদনের সক্ষমতা বাড়ছে। এ সময় বাংলাদেশে উৎপাদিত প্রতিষ্ঠানটির বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য সম্পর্কে খোঁজ নেন এবং তাদের উৎপাদন সক্ষমতার প্রশংসা করেন। রিমার্কের দেখানো পথে বাংলাদেশ এ খাতে আমদানিনির্ভর দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের কসমেটিকস ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদনের সক্ষমতা দেশে তৈরি হচ্ছে। উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি বাজার সম্প্রসারণের মাধ্যমে এ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

রিমার্ক-হারল্যানের পরিচালক (ফার্মা) সুকান্ত দাস বলেন, কসমেটিকা ঢাকা ২০২৬ আন্তর্জাতিক ব্যবসায়ী, প্রযুক্তি প্রতিষ্ঠান ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে যোগাযোগের নতুন সুযোগ তৈরি করেছে। এ ধরনের আয়োজন বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি সম্ভাবনাকে বিশ্ববাজারে তুলে ধরতে সহায়ক হবে।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

কসমেটিকস মেলায় দেশীয় পণ্যের প্রশংসা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আপডেট : ০৮:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬