ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা Logo যুক্তরাষ্ট্রের বাজারে চার মাসে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ Logo এক দিনেই সারাদেশে ৫২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিল্যাক্সজিন চেয়ার নিয়ে ম্যাজেস্টো ফার্নিচার Logo প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে ডিসেম্বরে বসবে আন্তর্জাতিক সম্মেলন Logo রাজউকে ভূমিদস্যুতার মামলায় দন্ডিত হাসেমপুত্র রাসেল কারাগারে  Logo সৌর প্রযুক্তির প্রসারে সোলার এক্সপো শুরু হচ্ছে ৩ নভেম্বর Logo আইসিসিবিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বারভিডা আয়োজিত কার এক্সপো Logo জমে উঠেছে রাজধানীর বসুন্ধরায় দেশীয় ব্র্যান্ডের ফার্নিচার মেলা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিজিয়নাল ব্র্যান্ড, আয়োতো ফার্নিচার

আসছে আবাসন খাতে দীর্ঘমেয়াদি ঋণের অর্থায়ন নিশ্চিত করতে বন্ডভিত্তিক ব্যবস্থা: গভর্নর

  • TV Today HD Desk:
  • আপডেট : ১১:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ১০৭ Time View

আসছে আবাসন খাতে দীর্ঘমেয়াদি ঋণের অর্থায়ন নিশ্চিত করতে বন্ডভিত্তিক ব্যবস্থা: গভর্নর

হাউজিং খাতের জন্য বিশেষ তহবিল ও সিঙ্গেল ডিজিট সুদে গৃহঋণের দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে বন্ডভিত্তিক ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। রিহ্যাবের এ দাবি বাস্তবায়িত হলে আবাসনে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ তৈরি হবে এবং আবাসন নির্মাণে ইচ্ছুক মানুষের জন্য হাউজ লোন নেওয়া অনেক সহজ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

রোববার (৭ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আবাসন ব্যবসায়ীদের সংগঠন ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (রিহ্যাব) প্রতনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল। মতবিনিময় সভায়  আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় আবাসন খাতকে গতিশীল রাখতে একটি বিশেষ হাউজিং তহবিল গঠন এবং সিঙ্গেল ডিজিট সুদে দীর্ঘমেয়াদি গৃহঋণ সুবিধা চালুর দাবি জানান।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, “প্রথমবারের মতো ফ্ল্যাট ক্রেতাদের জন্য স্বল্পসুদে ও সহজ শর্তে গৃহঋণ চালু করা গেলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের নিজস্ব আবাসনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে। একই সঙ্গে আবাসন খাতের মাধ্যমে দেশের অর্থনীতি আর ও গতিশীল হবে।”

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, “ঢাকাকে কার্যকরভাবে বিকেন্দ্রীকরণ করতে জেলা ও উপজেলা পর্যায়ে পরিকল্পিত আবাসন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে স্বল্পসুদের হাউজিং ঋণ সুবিধা সম্প্রসারণ করা জরুরি। এতে মানুষ রাজধানীর বাইরে বসবাসে আর ও আগ্রহী হবে।”

প্রতিনিধি দলে  উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো: বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং পরিচালক তাসনোভা মাহবুব সালাম। তারা পৃথকভাবে আবাসন খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দাবি-দাওয়া গভর্নরের কাছে তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং শিল্পায়নে আবাসন খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, হাউজিং খাতের ঋণ ব্যাংকিং খাতের অন্যতম নিরাপদ (Secure) ঋণ, যার ফলে অন্যান্য অনেক খাতের তুলনায় আবাসন ঋণের সুদের হার তুলনামূলকভাবে কম থাকে। বর্তমানে হাউজিং ঋণের সুদের হার অনেক ক্ষেত্রেই অন্যান্য ঋণের তুলনায় প্রায় ২ শতাংশ পর্যন্ত কম রয়েছে বলেও তিনি জানান।

গভর্নর আর ও বলেন, দীর্ঘমেয়াদি আবাসন ঋণের অর্থায়ন নিশ্চিত করতে বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ গ্রহণ সহজতর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশের আবাসন খাতের টেকসই উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের আবাসন সুবিধা সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

আসছে আবাসন খাতে দীর্ঘমেয়াদি ঋণের অর্থায়ন নিশ্চিত করতে বন্ডভিত্তিক ব্যবস্থা: গভর্নর

আপডেট : ১১:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬