ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু Logo রোহিঙ্গা জেনোসাইডে আইসিজের রায় ‘ঐতিহাসিক’: হিউম্যান রাইটস ওয়াচ Logo ওয়ালটনের নতুন মডেলের গিজার, কেটলি ও রুম হিটার উন্মোচন Logo ৫ধাপে ৪হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি Logo ‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর Logo বিআরটিসি পাচ্ছে ১ হাজার বৈদ্যুতিক বাস, ঢাকায় চলবে ২০০ Logo এপেক কী, কেন শেনজেনে জড়ো হয়েছেন বিশ্বের নেতারা Logo গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত Logo দুর্নীতির দায় শ্রমিকের মজুরি দিয়ে মেটানো যাবে না: দেবপ্রিয় Logo গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

অনুমোদনহীন সকল আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর

  • TV Today HD Desk:
  • আপডেট : ১০:৫৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৩ Time View

অনুমোদনহীন সকল আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর

টিভি টুডে ডেস্ক:  

রাজউকের আওতাধীন পূর্বাচল নতুন শহর ও তৎসংলগ্ন এলাকায় একশ্রেণির অসাধু, অননুমোদিত ও তথাকথিত রিয়েল এস্টেট, আবাসন ব্যবসায়ী সম্পূর্ণ বেআইনিভাবে ল্যান্ড প্রজেক্টের নামে তাদের অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কোনো প্রকার অনুমোদন, ছাড়পত্র কিংবা আইনগত বৈধতা না থাকা সত্ত্বেও এসব প্রতিষ্ঠান সাইনবোর্ড স্থাপন, প্রচার-প্রচারণা ও আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্লট বিক্রির নামে প্রতারণামূলক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের (বিএলডিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব তথাকথিত প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে। একই সঙ্গে পূর্বাচলের পরিকল্পিত মাস্টারপ্ল্যান, নির্ধারিত ভূমি ব্যবহার, জলাশয়, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।এ ধরনের প্রকাশ্য বেআইনি কর্মকাণ্ড শুধু প্রচলিত আইন ও বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘনই নয়, বরং সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা এবং দেশের আবাসন খাতের শৃঙ্খলা ও ভাবমূর্তি বিনষ্টের একটি গুরুতর অপচেষ্টা।

আবাসন ব্যবসা পরিচালনাকারী নিবন্ধিত ডেভেলপার প্রতিষ্ঠানগুলো যখন নানা বিধিনিষেধ ও নিয়মকানুন মেনে বৈধ অনুমোদন ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে, তখন একশ্রেণির অবৈধ প্রতিষ্ঠান কোনো ধরনের জবাবদিহি ছাড়াই প্রকাশ্যে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ধরনের বৈষম্যমূলক পরিস্থিতি শুধু বৈধ আবাসন ব্যবসায়ীদের স্বার্থ ক্ষুণ্ন করছে না, বরং আইনের শাসন ও নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা নিয়েও গুরুতর প্রশ্নের অবকাশ সৃষ্টি করছে।

এমতাবস্থায়, বিষয়টিকে অত্যন্ত জরুরি ও জনস্বার্থসংশ্লিষ্ট হিসেবে বিবেচনা করে ব্যবস্থা গ্রহণের বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের (বিএলডিএ) পক্ষ থেকে জোরালো কিছু দাবি উত্থাপন জানানো হয়েছে। দাবিগুলো হলো:

১। পূর্বাচল ও তৎসংলগ্ন এলাকায় পরিচালিত সকল ল্যান্ড প্রজেক্টের অনুমোদন ও আইনগত বৈধতা যাচাইপূর্বক অবিলম্বে সরেজমিন তদন্ত পরিচালনা করা;

২। রাজউকের অনুমোদনবিহীন সকল প্রকল্পের প্লট বিক্রয়, বুকিং, বিজ্ঞাপন, প্রচার-প্রচারণাসহ যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম অবিলম্বে বন্ধের জন্য নির্দেশনা প্রদান করা;

৩। অবৈধ প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতারকচক্রের বিরুদ্ধে প্রচলিত  আইন অনুযায়ী কঠোর নির্বতনমূলক ব্যবস্থা গ্রহণ করা;

৪। অবৈধ প্রকল্পের সাইনবোর্ড, বিজ্ঞাপন ও অন্যান্য প্রচারণামূলক উপকরণ অপসারণসহ পুনরায় এ ধরনের কার্যক্রম পরিচালনা প্রতিরোধে কার্যকর নজরদারি নিশ্চিত করা;

৫। ভবিষ্যতে যাতে কোনো প্রতিষ্ঠান রাজউকের অনুমোদন ব্যতিরেকে এ ধরনের অবৈধ প্রকল্প পরিচালনা বা প্লট বিক্রির সুযোগ না পায়, সে লক্ষ্যে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা।

বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের সচিব এ কে এম নওশেরুল আলমের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রকাশ্য বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। কোনো ধরনের শৈথিল্য, অবহেলা কিংবা দায়সারা পদক্ষেপ অবৈধ কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করবে এবং সাধারণ জনগণ ও বৈধ আবাসন ব্যবসায়ীদের স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

অতএব, জনস্বার্থ রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, পূর্বাচল ও তৎসংলগ্ন এলাকার পরিকল্পিত উন্নয়ন এবং বৈধ আবাসন শিল্পের স্বার্থ রক্ষায় জরুরি ভিত্তিতে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের (বিএলডিএ) প্রস্তাবিত উপরোক্ত কার্যক্রম পরিচালনা করা একান্ত প্রয়োজন।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু

অনুমোদনহীন সকল আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর

আপডেট : ১০:৫৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬