ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু Logo রোহিঙ্গা জেনোসাইডে আইসিজের রায় ‘ঐতিহাসিক’: হিউম্যান রাইটস ওয়াচ Logo ওয়ালটনের নতুন মডেলের গিজার, কেটলি ও রুম হিটার উন্মোচন Logo ৫ধাপে ৪হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি Logo ‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর Logo বিআরটিসি পাচ্ছে ১ হাজার বৈদ্যুতিক বাস, ঢাকায় চলবে ২০০ Logo এপেক কী, কেন শেনজেনে জড়ো হয়েছেন বিশ্বের নেতারা Logo গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত Logo দুর্নীতির দায় শ্রমিকের মজুরি দিয়ে মেটানো যাবে না: দেবপ্রিয় Logo গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • TV Today HD Desk:
  • আপডেট : ০২:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৪ Time View

গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি:

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর। আন্দোলনরত পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে জেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর,  ভোগড়া, চান্দনা চৌরাস্তা, নাওজোড় ও সাইনবোর্ড এলাকার বিভিন্নস্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এসব ঘটনায় সাংবাদিকসহ ২১ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া, জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা সড়ক অবরোধ করেন। এতে এসব সড়কে যান বাহন চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু

গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ০২:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬