ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু Logo রোহিঙ্গা জেনোসাইডে আইসিজের রায় ‘ঐতিহাসিক’: হিউম্যান রাইটস ওয়াচ Logo ওয়ালটনের নতুন মডেলের গিজার, কেটলি ও রুম হিটার উন্মোচন Logo ৫ধাপে ৪হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি Logo ‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর Logo বিআরটিসি পাচ্ছে ১ হাজার বৈদ্যুতিক বাস, ঢাকায় চলবে ২০০ Logo এপেক কী, কেন শেনজেনে জড়ো হয়েছেন বিশ্বের নেতারা Logo গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত Logo দুর্নীতির দায় শ্রমিকের মজুরি দিয়ে মেটানো যাবে না: দেবপ্রিয় Logo গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: সভাপতি বিজিএমইএ

  • TV Today HD Desk:
  • আপডেট : ১২:১৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২৬ Time View

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: সভাপতি বিজিএমইএ

নিজস্ব প্রতিনিধি:

দেশের ন্যূনতম মজুরি বোর্ডের বৈঠক এবং পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও অস্থিরতার জেরে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান ১৪ নভেম্বর ২০২৬ তারিখে বিজিএমইএ কমপ্লেক্সে এক যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। মোট ১৪৭টি কারখানার মধ্যে ৫৫টি কারখানা ইতোমধ্যেই বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী (‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে) বন্ধ ঘোষণা করা হয়েছিল। বাকি ৯২টি কারখানা শনিবার সকালে চালু করার চেষ্টা করা হলেও শ্রমিকদের বিক্ষোভ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে উৎপাদন চালিয়ে যেতে পারেনি। পরিস্থিতি না বদলালে বাকি কারখানাগুলোও আইন অনুযায়ী বন্ধ করা হতে পারে।

ন্যূনতম বেতন নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। এর ফলে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রফতানি আয় মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

বিজিএমইএ সভাপতি বলেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষের কারণে আজও সাভার ও আশুলিয়া এলাকায় শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রাখতে হয়েছে। এছাড়া ৯২টি কারখানায় আংশিক উৎপাদন চলছে।

দেশের তৈরি পোশাকশিল্পে এ ধরনের অস্থিরতা চলতে থাকলে মজুরি বোর্ডে মজুরি বৃদ্ধির আলোচনা চালানো সম্ভব হবে না। তবে আগামীকাল ১৫ নভেম্বর মজুরি বোর্ডে মালিকপক্ষের পক্ষ থেকে উদ্যোক্তারা মজুরির প্রস্তাব উপস্থাপন করবেন। শ্রমিক ফেডারেশনগুলোও পরিস্থিতি সামাল দিতে পারছে না বলেও জানান বিজিএমইএ সভাপতি।

-টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: সভাপতি বিজিএমইএ

আপডেট : ১২:১৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬