ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু Logo রোহিঙ্গা জেনোসাইডে আইসিজের রায় ‘ঐতিহাসিক’: হিউম্যান রাইটস ওয়াচ Logo ওয়ালটনের নতুন মডেলের গিজার, কেটলি ও রুম হিটার উন্মোচন Logo ৫ধাপে ৪হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি Logo ‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর Logo বিআরটিসি পাচ্ছে ১ হাজার বৈদ্যুতিক বাস, ঢাকায় চলবে ২০০ Logo এপেক কী, কেন শেনজেনে জড়ো হয়েছেন বিশ্বের নেতারা Logo গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত Logo দুর্নীতির দায় শ্রমিকের মজুরি দিয়ে মেটানো যাবে না: দেবপ্রিয় Logo গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

পাটখাতের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে ‘ট্রাইসেগ’ প্রকল্প সহায়তা করবে

  • TV Today HD Desk:
  • আপডেট : ১২:১৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৪৬ Time View

বাংলাদেশ-কানাডা যৌথ উদ্যোগ

পাটখাতের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে ‘ট্রাইসেগ’ প্রকল্প সহায়তা করবে

টিভি টুডে ডেস্ক:

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং কানাডার ট্রেড ফেসিলিটেশন অফিস (টিএফও) কানাডা-এর যৌথ উদ্যোগে এবং কানাডীয় সরকারের অর্থায়নে ৫ বছর মেয়াদি ‘ট্রেড ফর রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল ইকোনমিক গ্রোথ (ট্রাইসেগ)’ প্রজেক্ট চালু করা হয়েছে। এর মাধ্যমে কানাডার বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

কানাডার বাজারে বাংলাদেশের পাটখাতের এসএমই খাতের উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ট্রেড ফেসিলিটেশন অফিস (টিএফও) কানাডা-এর যৌথ উদ্যোগে গৃহীত ‘ট্রেড ফর রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইন্যাবল ইকোনোমিক গ্রোথ (ট্যাইসেগ)’ শীর্ষক প্রজেক্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিসিসিআই মিলনায়তনে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মোঃ নাজমুল হুদা শামিম।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, তখন আমাদের রপ্তানি বহুমুখীকরণ আর কোনো ঐচ্ছিক বিষয় নয় বরং এটি অত্যাবশকীয় একটি বিষয় হয়ে উঠেছে। একটি সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে, বিশেষ করে নারী উদ্যোক্তাদের নেতৃত্বাধীন এবং অপেক্ষাকৃত কম প্রতিনিধিত্বশীল উদ্যোগগুলোকে বৈশ্বিক বাজারের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি’।

তিনি প্রকাশ করে বলেন, ট্রাইসেগ প্রকল্পের মাধ্যমে  এসএমই উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি কানাডাসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে নতুন ব্যবসায়িক সম্ভাবনা ও সুযোগ অন্বেষণ করতে সক্ষম হবে।

প্রধান অতিথি’র বক্তব্যে মোহাম্মদ হাসান আরিফ জানান, চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ২০২৫ সালে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশি পণ্যের রপ্তানির ক্ষেত্রে কানাডা শীর্ষ ১০টি গন্তব্যের মধ্যে অন্যতম। দেশটিতে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

তিনি জনান, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের পাট ও পাটজাত খাতে ২৫ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা বেশ আশাব্যঞ্জক।

তবে, এলডিসি হতে উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি খাতকে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের রপ্তানি খাতের টেকসই প্রবৃদ্ধি ও প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে পণ্যের বহুমুখীকরণ অত্যন্ত জরুরি।

বিশেষ অতিথি খোন্দকার মোঃ নাজমুল হুদা শামিম বলেন, দেশের পাট ও পাটজাত পণ্য খাতের অগ্রগতি মোটামুটি সন্তোষজনক হলেও পণ্যের বহুমুখীকরণের অনুপস্থিতি সহ এ খাথে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ ও পণ্যের গুণগত মান নিশ্চিতের উপর তিনি জোর দেন। সেই সাথে দেশের পাটখাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিজেদের উৎপাদিত পণ্যের বহুমুখীকরণ, মান উন্নয়ন এবং মানদণ্ড পরিপালনে এ প্রকল্প সহায়তা করবে।

টিএফও কানাডার প্রজেক্ট ম্যানেজার মোঃ আশরাফ আহমেদ জানান, কানাডার সরকারের অর্থায়নে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের স্বল্পন্নোত ও অনুন্নত ১৬টি দেশে পরিচালিত ৫বছর মেয়াদী এ ‘ট্রাইসেগ’ প্রজেক্টের আতওায় এসএমই, বিশেষকরে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, রপ্তানি প্রস্তুতিতে সহযোগিতা, ডিজিটালাইজেশন, অর্থায়নের সুযোগ এবং জলবায়ু সক্ষমতা বাড়ানোর উপর দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রকল্পটির আওতায় প্রায় ৩ হাজার ২০০ ক্ষুদ্র ও মাঝারী খাতের উদ্যোক্তাবৃন্দ কানাডার স্থানীয় বাজারে নিজেদের উৎপাদিত পণ্যের প্রবশোধিকার বৃদ্ধিতে সহযোগিতা পাবেন। তবে এদের ৬৭% হবেন নারী উদ্যোক্তা এবং বাংলাদেশের প্রায় ২০০ এসএমইদের এ ধরনে সহযোগিতা পাওয়ার সুযোগ রয়েছে।

তিনি আরো জানান, এ প্রকল্পের আওতায় দেশের পাট খাতের এসএমই উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পাট উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও পাটজাত পণ্যের মূল্য সংযোজনের অভাবে দেশটি ৩ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক বাজারের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারছে না।

অনুষ্ঠানের নির্ধারিত আলোচনায় বাংলাদেশস্থ কানাডিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি দিনা মুজিচ, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট) মাহবুবুর রহমান, জুট ল্যান্ড বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক প্রতিমা চক্রবর্তী এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মোঃ সাইফুল ইসলাম অংশগ্রহণ করেন।

আগামী ১০ বছরের জন্য পাটজাত পণ্যের শুল্ক মুক্ত সুবিধা প্রদান, কাঁচা পাটের মূল্য নির্ধারণের পাশাপাশি এখাতের পণ্যে সরবরাহের সাপ্লাইচেইন ব্যবস্থার উন্নয়নের আহ্বান জানান মোঃ সাইফুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মাহবুবুর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত নানাবিদ উদ্যোগ হতে প্রাপ্ত সুবিধা সম্পর্কে সচেতনতার অভাবের কারণে অনেক এসএমই উদ্যোক্তারা ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের ‘ইউমেন এন্ট্রাপ্রেনর ডেভেলপমেন্ট ফান্ড-এর আওতায় ৪৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ তহবিল থেকে নারী উদ্যোক্তারা ৫% সুদে ঋণ সুবিধা পাবেন।

ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মোঃ সালিম সোলায়মান এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

-টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু

পাটখাতের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে ‘ট্রাইসেগ’ প্রকল্প সহায়তা করবে

আপডেট : ১২:১৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬