ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা Logo যুক্তরাষ্ট্রের বাজারে চার মাসে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ Logo এক দিনেই সারাদেশে ৫২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিল্যাক্সজিন চেয়ার নিয়ে ম্যাজেস্টো ফার্নিচার Logo প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে ডিসেম্বরে বসবে আন্তর্জাতিক সম্মেলন Logo রাজউকে ভূমিদস্যুতার মামলায় দন্ডিত হাসেমপুত্র রাসেল কারাগারে  Logo সৌর প্রযুক্তির প্রসারে সোলার এক্সপো শুরু হচ্ছে ৩ নভেম্বর Logo আইসিসিবিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বারভিডা আয়োজিত কার এক্সপো Logo জমে উঠেছে রাজধানীর বসুন্ধরায় দেশীয় ব্র্যান্ডের ফার্নিচার মেলা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিজিয়নাল ব্র্যান্ড, আয়োতো ফার্নিচার

প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে ডিসেম্বরে বসবে আন্তর্জাতিক সম্মেলন

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৯:৪১:০২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২৯ Time View

২৮ ও ২৯ ডিসেম্বর‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’

প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে ডিসেম্বরে বসবে আন্তর্জাতিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি:  

“থিংক বাংলাদেশ” প্রতিপাদ্যকে তুলে ধরে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মেধা, অভিজ্ঞতা এবং দক্ষতাকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানোর মূল লক্ষ্য নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজার (লক্ষ্যমাত্রা) প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা আন্তর্জাতিক বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, কূটনৈতিক এবং বিভিন্ন পেশাজীবী এই সম্মেলনে অংশ নেবেন।  

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের যোগাযোগ আরও জোরদার করা এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’।

রাজধানীর শেরাটন হোটেলে এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী ও নীতিনির্ধারকদের অংশগ্রহণের কথা রয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সামিট উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সম্মেলনের লক্ষ্য, পরিকল্পনা, কর্মসূচি ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ডের আঞ্চলিক পরিচালক সুমাইয়া জামান –এর পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়।

এ সময় ডায়াসে উপবিষ্ট ছিলেন,  এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা: এনামুল হক এনাম, এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি: মো. সাহিদুজ্জামান টরিক, এনআরবি পরিচালক: জাসির কবির, ও রেহান রেজা।

আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি মো. সাহিদুজ্জামান টরিক। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা তাদের মেধা, অভিজ্ঞতা, দক্ষতা, আন্তর্জাতিক যোগাযোগ ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এই সম্ভাবনাকে কার্যকরভাবে কাজে লাগানোর উদ্দেশ্যেই এনআরবি ওয়ার্ল্ড কাজ করে যাচ্ছে।

টরিক জানান, ২০১৪ সালে সিঙ্গাপুরের শাংগ্রি-লা হোটেলে যাত্রা শুরু করে এনআরবি ওয়ার্ল্ড। পরবর্তী সময়ে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও দুবাইসহ বিভিন্ন দেশে সংগঠনটির কার্যক্রম ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে সংগঠনটির নেটওয়ার্ক বিস্তৃত। এবারের সামিটে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও পেশাজীবীর অংশগ্রহণ ও উপস্থিতি আশা করছে আয়োজকরা।

হোটেল শেরাটনে দুদিনব্যাপী এ সম্মেলনে ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, জ্বালানি, টেকসই উন্নয়ন এবং দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি অনুষ্ঠিত হবে গ্লোবাল হেলথ সামিট ২০২৬। এতে স্বাস্থ্যসেবা, চিকিৎসা প্রযুক্তি, আন্তর্জাতিক স্বাস্থ্য সহযোগিতা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের সম্ভাবনা গুরুত্ব পাবে।

সামিতের আয়োজকরা জানান, সম্মেলনের অন্যতম লক্ষ্য হলো প্রবাসী বাংলাদেশি ও দেশের উদ্যোক্তাদের মধ্যে কার্যকর ব্যবসায়িক সংযোগ তৈরি করা। এ লক্ষ্যে নেটওয়ার্কিং, বিজনেস ম্যাচমেকিং, বিনিয়োগ আলোচনা এবং তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করার বিশেষ উদ্যোগ রাখা হয়েছে। প্রবাসী নারীদের নেতৃত্ব ও অবদান নিয়েও থাকবে বিশেষ আলোচনা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রবাসী বিনিয়োগ আকর্ষণ এবং বিনিয়োগকারীদের সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের সংযোগ স্থাপনে একটি কার্যকর কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে বিনিয়োগ সহায়তা ও কমিশনভিত্তিক প্রস্তাবসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে।

এ সময় এনআরবি ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানানো হয়, সামিটকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে এরই মধ্যে বিভিন্ন দেশে যোগাযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্সে সংবাদ সম্মেলনসহ যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও সংগঠকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

এর পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সাফল্য, অবদান ও সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে বিভিন্ন প্রকাশনা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের অর্জনকে স্বীকৃতি দেওয়া ছাড়াও বাংলাদেশে তাদের বিনিয়োগ ও অংশগ্রহণের সুযোগ আরও দৃশ্যমান করার পরিকল্পনা রয়েছে।

সামিট আয়োজকদের মতে, ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’ কেবল একটি সম্মেলন নয় বরং প্রবাসী বাংলাদেশি ও দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা, বিনিয়োগ, জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ব্যাপক ভূমিকা রাখবে বলে জানান।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে ডিসেম্বরে বসবে আন্তর্জাতিক সম্মেলন

আপডেট : ০৯:৪১:০২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬