ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা Logo যুক্তরাষ্ট্রের বাজারে চার মাসে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ Logo এক দিনেই সারাদেশে ৫২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিল্যাক্সজিন চেয়ার নিয়ে ম্যাজেস্টো ফার্নিচার Logo প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে ডিসেম্বরে বসবে আন্তর্জাতিক সম্মেলন Logo রাজউকে ভূমিদস্যুতার মামলায় দন্ডিত হাসেমপুত্র রাসেল কারাগারে  Logo সৌর প্রযুক্তির প্রসারে সোলার এক্সপো শুরু হচ্ছে ৩ নভেম্বর Logo আইসিসিবিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বারভিডা আয়োজিত কার এক্সপো Logo জমে উঠেছে রাজধানীর বসুন্ধরায় দেশীয় ব্র্যান্ডের ফার্নিচার মেলা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিজিয়নাল ব্র্যান্ড, আয়োতো ফার্নিচার

নতুন সংগীত আয়োজনে ‘মানুষ বড়ই স্বার্থপর’ আসছে পাঁচ শিল্পীর কণ্ঠে

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৯:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৫ Time View

নতুন সংগীত আয়োজনে ‘মানুষ বড়ই স্বার্থপর’ আসছে পাঁচ শিল্পীর কণ্ঠে

বিনোদন প্রতিবেদক  

একক কণ্ঠের সাফল্যের পর এবার দলবদ্ধ কণ্ঠে নতুন করে তৈরি হচ্ছে শ্রোতাপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’।

গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী রোহান রাজের লেখা ও সুর করা গানটি নতুন সংগীতায়োজনে গাইছেন পাঁচ শিল্পী। সুমী শবনম, সালমা, তসিবা ও জারিনের সঙ্গে এবার নিজের কণ্ঠও যুক্ত করেছেন রোহান রাজ নিজে।

গানটির প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল সুকুমার বাউলের কণ্ঠে।

তার গাওয়া ‘মানুষ বড়ই স্বার্থপর’ বিভিন্ন প্ল্যাটফর্মে এরই মধ্যে ২০ কোটিরও বেশি ভিউ পেয়েছে। পরবর্তী সময়ে গানটি নতুন করে গেয়ে শ্রোতাদের নজর কাড়েন এই প্রজন্মের শিল্পী তসিবা। তার কণ্ঠের সংস্করণটিও প্রায় ৯০ লাখ ভিউ অর্জন করেছে।

এবার সেই পরিচিত গানকেই ভিন্ন আয়োজনে উপস্থাপনের উদ্যোগ নিয়েছেন রোহান রাজ।

এরই মধ্যে পাঁচ শিল্পীর কণ্ঠে ‘মানুষ বড়ই স্বার্থপর’ গানটির ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে। গত ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি লোকেশনে ধারণ করা হয়েছে মিউজিক ভিডিও। ভিডিওটি নির্মাণ করেছেন মাসুম খান।

নতুন সংস্করণের মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশিত হবে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার। নকিব সোহাগের ই-সাউন্ড মিউজিক নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।

সুরকার গীতিকার রোহান রাজ গানটির নতুন সংস্করণ নিয়ে বলেন, ‘তসিবা আগেই গেয়েছেন গানটি। তার গাওয়া গানটি জনপ্রিয়ও হয়েছে। সুমী শবনম ও সালমা আমাকে অনেক দিন ধরেই বলছিলেন গানটি তারা গাইতে চান। তাই সবাইকে নিয়ে নতুন করে গানটি তৈরি করলাম। আমি নিজেও গেয়েছি।’

গানটির সঙ্গে যুক্ত হওয়ার অনুভূতি জানিয়ে সুমী শবনম বলেন, ‘গানটি প্রথম শুনে খুব কেঁদেছিলাম। যেদিন শুনলাম এটা আবার তৈরি হচ্ছে, নিজেই আবদার করি গানটির সঙ্গে যুক্ত থাকার জন্য।’

সালমার কাছেও গানটি দীর্ঘদিনের পছন্দের। তিনি বলেন, ‘এই গান যখন প্রথম রিলিজ হয়, তখনই গানের কথা ও সুর আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। অবশেষে আমিও গাইলাম গানটি।’

অন্যদিকে তসিবা বলেন, ‘এটা আমার খুব পছন্দের একটি গান। আমার বিশ্বাস, নতুন আয়োজনে আমাদের কণ্ঠে গানটি আরও অনেক দূরে যাবে।’

নিজের গানের ধরন থেকে কিছুটা ভিন্ন হলেও এই আয়োজনে যুক্ত হয়েছেন জারিন। তিনি বলেন, ‘আমার গানের ধারাটা যদিও আলাদা, তারপরও আশা করছি, নতুন আয়োজনে নতুন ভালো লাগার জন্ম দেবে গানটি।’

-টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

নতুন সংগীত আয়োজনে ‘মানুষ বড়ই স্বার্থপর’ আসছে পাঁচ শিল্পীর কণ্ঠে

আপডেট : ০৯:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬