ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা Logo যুক্তরাষ্ট্রের বাজারে চার মাসে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ Logo এক দিনেই সারাদেশে ৫২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিল্যাক্সজিন চেয়ার নিয়ে ম্যাজেস্টো ফার্নিচার Logo প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে ডিসেম্বরে বসবে আন্তর্জাতিক সম্মেলন Logo রাজউকে ভূমিদস্যুতার মামলায় দন্ডিত হাসেমপুত্র রাসেল কারাগারে  Logo সৌর প্রযুক্তির প্রসারে সোলার এক্সপো শুরু হচ্ছে ৩ নভেম্বর Logo আইসিসিবিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বারভিডা আয়োজিত কার এক্সপো Logo জমে উঠেছে রাজধানীর বসুন্ধরায় দেশীয় ব্র্যান্ডের ফার্নিচার মেলা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিজিয়নাল ব্র্যান্ড, আয়োতো ফার্নিচার

মরিচ আমদানির খবরে ঝালের দাম কমল কেজিতে ৯০ টাকা

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৬:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১২১ Time View

মরিচ আমদানির খবরে ঝালের দাম কমল কেজিতে ৯০ টাকা

কাঁচা মরিচ আমদানির খবরে ঝালের দাম কমেছে কেজিতে ৯০ টাকা। ধারণা করা হয়, দেশে হঠাৎ অতি বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। দেশের বাজারে কাঁচা মরিচের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে ভারত থেকে মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এর আওতায় ১১ জন আমদানিকারক ৩ হাজার ৪০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ দেশে প্রবেশ করছে। আমদানি এভাবে অব্যাহত থাকলে দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

ভোমরা স্থল বন্দরে সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিভি টুডে রিপোর্টারকে বলেন, ‘টানা বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন কমেছে। এতে বাজারে সরবরাহ সংকট সৃষ্টি হয়ে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৩৫০ টাকারও বেশি উঠে যায়।’

অন্য আরেকজন ব্যবসায়ী আবুবকর বলেন, ‘ভারতের বাজারে কাঁচা মরিচের দাম তুলনামূলক কম হওয়ায় দীর্ঘদিন ধরে আমদানির অনুমতির দাবি জানিয়ে আসছিলেন আমদানিকারকরা। সরকারের অনুমতি পাওয়ার পর দ্রুত এলসি খুলে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ‘দেশের বাজারে কাঁচা মরিচের মূল্য নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়া আমদানিকারকরা এখন ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করতে পারছেন। এদিকে হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর ভারতীয় কাঁচা মরিচ আমদানি হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও এ বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হচ্ছে।

’কাঁচা মরিচ আমদানির খবরে বাজারে ইতিমধ্যেই ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা জানান, মাত্র এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকা কমেছে। বর্তমানে বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে আগের তুলনায় কিছুটা কম দামে। আমদানি নিয়মিত হলে সরবরাহ আরো বাড়বে এবং দাম আরো কমে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে বলে আশা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

মরিচ আমদানির খবরে ঝালের দাম কমল কেজিতে ৯০ টাকা

আপডেট : ০৬:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬