ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা Logo যুক্তরাষ্ট্রের বাজারে চার মাসে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ Logo এক দিনেই সারাদেশে ৫২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিল্যাক্সজিন চেয়ার নিয়ে ম্যাজেস্টো ফার্নিচার Logo প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে ডিসেম্বরে বসবে আন্তর্জাতিক সম্মেলন Logo রাজউকে ভূমিদস্যুতার মামলায় দন্ডিত হাসেমপুত্র রাসেল কারাগারে  Logo সৌর প্রযুক্তির প্রসারে সোলার এক্সপো শুরু হচ্ছে ৩ নভেম্বর Logo আইসিসিবিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বারভিডা আয়োজিত কার এক্সপো Logo জমে উঠেছে রাজধানীর বসুন্ধরায় দেশীয় ব্র্যান্ডের ফার্নিচার মেলা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিজিয়নাল ব্র্যান্ড, আয়োতো ফার্নিচার

সচেতনতার অভাবে একটি শিশুও যেন স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে: ডিসি ঢাকা

  • TV Today HD Desk:
  • আপডেট : ১০:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১৩৬ Time View

সচেতনতার অভাবে একটি শিশুও যেন স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে: ডিসি ঢাকা

আজিমপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠানে ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম বলেছেন, সচেতনতার অভাবে কোনো শিশুই যেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

এ ক্যাম্পেইনে তিনি বলেন, অপুষ্টি ও ভিটামিন ‘এ’ ঘাটতিজনিত নানা স্বাস্থ্যঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (২৩ জুন) আজিমপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে  আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফরিদা খানম বলেন, একটি সুস্থ, সবল ও মেধাবী জাতি গঠনে শিশুদের পুষ্টি নিশ্চিত করা জরুরি। ভিটামিন ‘এ’ শিশুদের রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া ডায়রিয়া, নিউমোনিয়া ও হামের মতো রোগের জটিলতা এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে সহায়তা করে।

তিনি বলেন, ঢাকা জেলার কোনো শিশুই যেন এই জীবনরক্ষাকারী ক্যাপসুল গ্রহণ থেকে বঞ্চিত না হয়, সেটিই সরকারের লক্ষ্য। বিশেষ করে বস্তি, ভাসমান ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের টিকাদান কেন্দ্রে আনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের একটি করে লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, অভিভাবকদের সচেতন করতে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই ভিটামিন ‘এ’ ক্যাপসুলের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় জাতীয় পুষ্টি সেবা, সেভ দ্য চিলড্রেন, হেলেন কেলার ইন্টারন্যাশনালসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সহযোগী সংস্থাগুলোর অবদানের প্রশংসা করেন জেলা প্রশাসক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন সারা দেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত এই কর্মসূচির আওতায় সারা দেশে ৬ থেকে ৫৯ মাস বয়সি প্রায় ২ কোটি ৩৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলার লক্ষ্যমাত্রা ৫ লাখ ৫৩ হাজার ৭৯৯ জন শিশু।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

সচেতনতার অভাবে একটি শিশুও যেন স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে: ডিসি ঢাকা

আপডেট : ১০:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬