ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা Logo যুক্তরাষ্ট্রের বাজারে চার মাসে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ Logo এক দিনেই সারাদেশে ৫২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিল্যাক্সজিন চেয়ার নিয়ে ম্যাজেস্টো ফার্নিচার Logo প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে ডিসেম্বরে বসবে আন্তর্জাতিক সম্মেলন Logo রাজউকে ভূমিদস্যুতার মামলায় দন্ডিত হাসেমপুত্র রাসেল কারাগারে  Logo সৌর প্রযুক্তির প্রসারে সোলার এক্সপো শুরু হচ্ছে ৩ নভেম্বর Logo আইসিসিবিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বারভিডা আয়োজিত কার এক্সপো Logo জমে উঠেছে রাজধানীর বসুন্ধরায় দেশীয় ব্র্যান্ডের ফার্নিচার মেলা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিজিয়নাল ব্র্যান্ড, আয়োতো ফার্নিচার

বস্তনিষ্ঠ ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা অপরিহার্য: তথ্যমন্ত্রী

  • TV Today HD Desk:
  • আপডেট : ১০:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ১২০ Time View
বস্তনিষ্ঠ ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা অপরিহার্য: তথ্যমন্ত্রী

বস্তনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়িয়ে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১৫ জুন) দুপুরে তথ্য ভবনে ন্যাশনাল এডিটর কাউন্সিলের সেমিনারে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, অতীতে প্রেস কমিশন গঠন করা হলেও তার সুপারিশগুলো বাস্তবায়ন হয়নি। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার একটি পূর্ণাঙ্গ গণমাধ্যম কমিশন গঠনের প্রয়োজন রয়েছে। গণমাধ্যমকে নিখুঁত ও দায়িত্বশীল রাখতে হলে এর অংশীজনদের সমন্বয়ে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে। সাংবাদিক সংগঠনসহ গণমাধ্যমের সকল অংশীদারের মতামত নিয়ে কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্র ও সমাজের প্রতিচ্ছবি। তাই এটি যত বেশি নির্ভুল ও স্বচ্ছ হবে, সমাজও তত বেশি পরিষ্কারভাবে প্রতিফলিত হবে। কিন্তু অতীতে বিভিন্ন উদ্যোগ আংশিকভাবে বাস্তবায়িত হওয়ায় দেশে একটি শক্তিশালী গণমাধ্যম কাঠামো গড়ে ওঠেনি।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম এবং সাংবাদিকতা সেরকম একটি মহৎ পেশা যা চর্চা করতে গেলে কোন না কোন দর্শন এবং আদর্শকে তার ধারণ করতে হয়। তবে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাংবাদিকতার মৌলিক দায়িত্ব জনগণের পক্ষে কাজ করা।  তাই গণমাধ্যমকে একটি সুসংহত কাঠামোর মধ্যে আনা প্রয়োজন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

বস্তনিষ্ঠ ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা অপরিহার্য: তথ্যমন্ত্রী

আপডেট : ১০:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬