ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা Logo যুক্তরাষ্ট্রের বাজারে চার মাসে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ Logo এক দিনেই সারাদেশে ৫২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিল্যাক্সজিন চেয়ার নিয়ে ম্যাজেস্টো ফার্নিচার Logo প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে ডিসেম্বরে বসবে আন্তর্জাতিক সম্মেলন Logo রাজউকে ভূমিদস্যুতার মামলায় দন্ডিত হাসেমপুত্র রাসেল কারাগারে  Logo সৌর প্রযুক্তির প্রসারে সোলার এক্সপো শুরু হচ্ছে ৩ নভেম্বর Logo আইসিসিবিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বারভিডা আয়োজিত কার এক্সপো Logo জমে উঠেছে রাজধানীর বসুন্ধরায় দেশীয় ব্র্যান্ডের ফার্নিচার মেলা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিজিয়নাল ব্র্যান্ড, আয়োতো ফার্নিচার

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৬:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১১৮ Time View

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় একটি দোকানে ভয়াবহ আগুনলেগে ৬ জন বাংলাদেশির অকাল মৃত্যু হয়েছে

মঙ্গলবার (২৭ জুলাই) স্থানীয় সময় আনুমানিক রাত ৩টার দিকে ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে আগুন লেগে এমর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ৬ বাংলাদেশি সবার বাড়ি নারায়াঙ্গঞ্জ বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও হতাহতদের নাম জানা না গেলেও নিহতরা নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, সোমবার স্থানীয় সময় রাত ৩টার দিকে কুইন্সটাউনের একটি দোকানের ভেতরে আবাসিক রুমে একই এলাকার ৭ জন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাত আগুন ছড়িয়ে পড়লে ঘুমিয়ে থাকা ৬ জনই ঘটনাস্থলে অগ্নিদগদ্ধ হয়ে মারা যায়। আশঙ্কাজনক অগ্নিদগদ্ধ অপর একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসাধীন আছে কিন্তু শঙ্কা মুক্ত নন।

অগ্নিকান্ডের কারণ এখনো জানা যায়নি তবে স্থানীয় পুলিশ ঘটনাটির তদন্ত করছে। এই মর্মান্তিক ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মাঝেমধ্যেই দেশটিতে অগ্নিকান্ডে একাধিক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। ২০১৮ সালে ফেনীর দাগনভুইয়া উপজেলার একই পরিবারের তিনজনসহ চার বাংলাদেশি নিহত হন। এরপর ২০২৪ সালে একটি বাণিজ্যিক কমপ্লেক্সে অগ্নিকান্ডে আরও দুই বাংলাদেশির অকাল মৃত্যু হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

আপডেট : ০৬:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬