
টিভি টুডে ডেস্ক:
রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন। একই সঙ্গে পার্কের আধুনিকায়ন শেষে দীর্ঘদিন পর নগরবাসীর জন্য খুলে দেওয়া হয়েছে উদ্যানের প্রধান ফটক।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিকায়ন করা ওসমানী উদ্যান এবং এর প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে উদ্যানটির আধুনিকায়ন করা হয়েছে। দীর্ঘদিন সংস্কারকাজের জন্য বন্ধ থাকার পর এটি আবারও নগরবাসীর ব্যবহারের জন্য খুলে দেওয়া হল এর প্রধান ফটক।
–টিভি টুডে