
পুলিশ সদরদপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস পদে যোগদান করেছেন কামারুম মুনিরা। তিনি এএইচএম শাহাদাৎ হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কামারুম মুনিরা পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) পদে যোগদান করেছেন। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি ঢাকা জেলায়।
পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ পুলিশের বিভিন্ন কার্যক্রম, সংবাদ বিজ্ঞপ্তি, গণমাধ্যমে তথ্য সরবরাহ এবং পুলিশের সঙ্গে গণমাধ্যমকর্মীদের যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগে তিনি পুলিশ সদরদপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগে এআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
–টিভি টুডে