
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে বসে বক্তব্যের সুযোগে এক প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক কোনদিকে যাবে, শেখ হাসিনাকে ভারত বক্তব্যের অনুমতি দেবে কি দেবে না, এ বিষয়ে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ভারতের অবস্থান পরিস্কার করতে হবে যে বাংলাদেশের সঙ্গে তারা কেমন সম্পর্ক চায়। তিনি বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হোক –এটা সবার কাম্য, কিন্তু সাজাপ্রাপ্ত নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র মন্ত্রনালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, আপনারা বিবৃতি দেখেছেন। বিবৃতিতে কূটনৈতিক ভাষায় যতটুকু একটি দেশকে বোঝানো যায় সেটা আমরা বলেছি; চেষ্টা করেছি। বাংলাদেশকে নিয়ে তাদের পররাষ্ট্র নীতি কী হবে তা ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং আমরা চাই দুই দেশের জনগণের স্বার্থে ভালো সম্পর্ক থাকুক। কিন্তু সম্পর্কটা তো হতে হবে সমতার ভিত্তিতে, পারস্পারিক শ্রদ্ধা ও সম্মানের জায়গা রেখে এবং নিজেদের স্বার্থটাকে বজায় রেখে। সেটা ভারত বুঝতে পারলে সবার জন্য মঙ্গল। ‘ভারতের মাটিতে বসে স্বৈরাচারী, সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং প্রধান যদি এ ধরনের কাজকর্ম চালিয়ে যেতে থাকে, আর সেটা যদি ভারত সরকার বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের মানুষের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে।’
তিনি আরও বলেন, ‘দুই দেশের মধ্যকার সম্পর্ক বহুমাত্রিক এবং নানা ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে।