
স্থানীয় সরকার ও পল্লীউন্নয়ন মন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ৪কোটি। একটি চাকরির পদের বিপরীতে বর্তমানে পাঁচ থেকে ছয় লাখ পর্যন্ত আবেদন জমা পড়ছে। কিন্তু দেশে সে পরিমাণ কর্মসংস্থানের সুযোগ নেই’। তাই বেকারত্বের সমস্যা রাতারাতি দূর করা সম্ভব নয়।
রবিবার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তরুণ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
মন্ত্রী বলেন, একজন অফিস সহকারী পদের জন্য ও হাজার হাজার আবেদন জমা পড়ছে। চাকরির বাজারে এই তীব্র প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী আরও বলেন, দেশে প্রায় ৪ কোটি শিক্ষিত যুবক রয়েছে। সে অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা নেই। তবে পরিবর্তন আনার কাজ চলছে, এতে সময় লাগবে। এখন কর্মমুখী শিক্ষায় মনোযোগ দিতে হবে।
মির্জা ফখরুল বলেন, সরকারের মাত্র ৫ মাসেই দেশে অনেক ধরনের কথা শুরু হয়ে গেছে। এসব থাকবেই। আমরা যেন সুযোগকে হেলায় না হারাই। যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করা হয়েছে। সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এখন সেগুলোর পুনর্গঠনের কাজ চলছে।