
গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়লেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।
রবিবার (২৬ জুলাই) দুপুরে তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু।
সংবিধান অনুযায়ী তিনি পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেন তিন বছর তিন মাস।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন চুপ্পু ছিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালন ছাড়া ও রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে অংশ নেন। এ পদত্যাগের মাধ্যমে তাঁর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি হল।
সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি তিনি দুপুরে বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশান-১ নম্বরে ১২৩ নম্বর রোডে অবস্থিত তাঁর ব্যক্তিগত বাসভবন ‘গ্রিন ভিলা’য়উঠেছেন।
সূত্রমতে তিনি ২৬ জুলাই ২০২৬ (রবিবার) দুপুর ২টা ২৫ মিনিটে সপরিবারে বঙ্গভবন ত্যাগ করেন এবং দুপুর ২টা ৫৭ মিনিটে গুলশানের বাসভবনে পৌঁছান।
তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগ করেন। পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।