
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের গ্র্যান্ড সামিট-২ হলে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
দ্বিপাক্ষিক কৌশলগত এই চুক্তির আওতায় রিহ্যাবের সদস্যবৃন্দ, তাদের কর্মীবৃন্দ ও আইনগত নির্ভরশীল এবং রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তা- কর্মচারী ও তাদের নির্ভরশীলসভ্য ৫-তারকা মানের এই হোটেলে সারাবছর বিশেষ ছাড়ে আতিথেয়তামূলক সুবিধা পাবেন।
চুক্তি অনুযায়ী, উপকারভোগীরা হোটেলের রুম বুকিংয়ে (অ্যাকোমোডেশন) ৭০ শতাংশ পর্যন্ত ছাড় এবং খাবারের ক্ষেত্রে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সুবিধা পাবেন।
শনিবার (২৫ জুলাই) রাজধানী ‘ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট’ -এর গ্র্যান্ড সামিত-২ হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়।
এই দ্বিপাক্ষিক চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল, ভাইস প্রেসিডেন্ট (২) আবু খালিদ মোঃ বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো: হারুন অর রশিদ, রিহ্যাব পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজী এবং হাবিবুর রহমান হাবিব।
একই সময় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষে উপস্থিত ছিলেন হোটেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিদ্দিকী ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আয়োজিত অনুষ্ঠানের শেষে সমঝোতা স্মারক হস্তান্তর ও ফটোসেশনের মাধ্যমেআতিথেয়তা ও রিয়েল এস্টেট খাতের মধ্যে এই নতুন অংশীদারিত্বের সূচনা হয়, যা রিহ্যাব সদস্যদের জন্য সারাবছর অতিরিক্ত মূল্য সংযোজনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।