
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় সম্মিলিত ৫ টি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। আজ (মঙ্গলবার, ১৬ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের যোগানে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে খরচ ধরা হয়েছে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ টাকা। পাশাপাশি ঋণ থেকে আসবে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুনভাবে তিনটি ও সংশোধিত দুইটি প্রকল্প রয়েছে। যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন এক প্রকল্প ছাড়াও পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন তিন প্রকল্প অনুমোদন দেয়া হয়।
যেখানে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন। করতোয়া নদী সিস্টেম উন্নয়ন এবং পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা এবং কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষায় জোর দেয়া হয়েছে।
পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ১০০ উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন বিষয়ে প্রকল্পের অনুমোদন দেয়া হয়।